প্রধান সূচি

মঠবাড়িয়ায় সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

মঠবাড়িয়া প্রতিনিধি :

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপকূলীয় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের লক্ষে স্থানীয় পৌরসভা সভাকক্ষে তিনদিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ বুধবার শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন।

পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী’র সভাপতিত্বে সমাপনী সভায় বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ডা. প্রদিপ কুমার পান্ডে, বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর রুহুল আমীন রুশদ, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক জাহিদ উদ্দিন পলাশ, মিজানুর রহমান মিজু, একেএম ফয়সাল প্রিন্স, ইসরাত জাহান মমতাজ প্রমুখ। তিন দিনের কর্মশালায় মঠবাড়িয়া, পাথরঘাটা ও বামনা উপজেলায় কর্মরত ৩৫ জন সংবাদকর্মী অংশ গ্রহণ করেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial