প্রধান সূচি

সিজেএফবি এর পাইকগাছা উপজেলা কমিটিকে বিভিন্ন সংগঠনের অভিনন্দন

পাইকগাছা প্রতিনিধি :

কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি এর পাইকগাছা উপজেলা শাখার কমিটির সভাপতি প্রকাশ ঘোষ বিধান ও সাধারণ সম্পাদক এম আজাদ হোসেনসহ ১৭ সদস্য বিশিষ্ট কমিটিকে বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আফরা নাজলীন, সহ-সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খান, অর্থ সম্পাদক শ্যাম সুন্দর ভদ্র, দপ্তর সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার, প্রচার সম্পাদক গাজী মোঃ আব্দুল আলীম, পাঠাগার সম্পাদক এড. শিবু প্রসাদ সরকার, প্রশিক্ষণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু, নির্বাহী সদস্য শেখ দ্বীন মাহমুদ, তপন পাল, স ম নজরুল ইসলাম, এইচএম জিয়াউর রহমান, আব্দুস সবুর আল-আমিন, সদস্য নাসরিন সুলতানা রানী ও পবিত্র মন্ডল। নবগঠিত এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন, প্রেসক্লাব পাইকগাছা, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদ, পরিবেশ বাদী সংগঠন বনবিবি ও পাইকগাছার আলোকযাত্রা দলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সংগঠনটি উপকূলীয় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি উপকূল সুরক্ষায় কাজ করবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial