ইন্দুরকানীতে বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী উদযাপনে আ’লীগের প্রস্তুতি সভা
ইন্দুরকানী প্রতিনিধি :
জেলার ইন্দুরকানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে আওয়ামী লীগ ও যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরামুল সিকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান সাঈদ, মাহাবুব আলম ফকির, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দিলরুবা মিলন, পাড়েরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন হওলাদার, বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান শান্তি, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাচান রিপন, আঃ মজিদ, যুগ্ন-সাধারন সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক লাভলু, উপ-সহ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম লিটন, বালিপাড়া ইউনিয়ন আ.লীগের দপ্তর সম্পাদক এ হাচান হিরন, যুবলীগের সাধারন ও ইউপি সদস্য মিজানুর রহমান, শ্রমীক লীগের সভাপতি আলমগীর সেপাই, পাড়েরহাট ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক ইকবাল প্রমুখ।
সভায় প্রতিটি ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি তাগিদ দেয়া হয়।
