সংস্কারের ১৫ দিনের মধ্যেই সড়কের বেহাল অবস্থা
এস.এম. আকাশ, মঠবাড়িয়া :
জেলার মঠবাড়িয়ার জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের ১৫ দিনের মধ্যেই পিচ পাথর উঠে খানা-খন্দ হয়ে বেহাল অবস্থা হয়ে পড়েছে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সূত্রে জানা যায়, স্থানীয় পৌর শহরের আইনজীবী ভবন থেকে বহেরাতলা ও উত্তর মিঠাখালী গ্রামের বাবু মিয়ার পুকুর থেকে শাহজাহান মিয়ার বাড়ি পর্যন্ত ৯৩০ মিটার ২০১৬-২০১৭ অর্থ বছরে সড়ক সংস্কারে ৩৬ লাখ টাকা বরাদ্দ হয়। অর্থ বছর শেষ হওয়ার পর সম্প্রতি এ সড়কটি পিরোজপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান মাতুব্বর এন্টারপ্রাইজ সংস্কার করেন। স্থানীয়রা অভিযোগ করেন, নি¤œমানের কাজ করায় সংস্কারের ১৫ দিন যেতে না যেতেই ম সড়কে বড় বড় গর্তসহ রাস্তা উচু-নিচুর কারণে যানবাহন ও পথচারী চলাচলে ভোগান্তীর সৃষ্টি হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিক মোঃ কামরুজ্জামান জানান, গত ১৮ জুলাই দুপুরে সংশ্লিষ্ট ঠিকাদার ম্যাটাডাম ব্যবহার না করে, সীলকোট পাথরের পরিবর্তে সিলেট চান বালু, ভিটুমিনের পরিবর্তে পোরা মবিল ব্যবহার করে সড়কের কার্পেটিং কাজ শেষ করেন। তিনি আরও জানান, নি¤œমানের কাজ করায় বিকেলেই গাড়ির চাকা ও পথচারির পায়ের সাথে সড়কের সীলকোট উঠে যায়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদার মোঃ নজরুল ইসলাম হজে যাওয়ায় যোগাযোগ করা যায়নি। তবে প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ জামাল হোসেন জানান, ক্ষতিগ্রস্থ স্থানগুলো দ্রুত মেরামত করে দেয়া হবে।
পিরোজপুরের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে আমি মৌখিক অভিযোগ পেয়ে মেরামতের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে দু’দফায় চিঠি দিয়েছি।
