প্রধান সূচি

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করে দুর্নীতি, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে …. শ. ম. রেজাউল করীম

ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর প্রেসক্লাবের আজিবন সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান শ. ম. রেজাউল করীম বলেছেন, আগামী প্রজন্মের কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। আর সেজন্য সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
আজ বুধবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সাংবাদিকরা আমার কাছের মানুষ। প্রেসক্লাব আমার প্রিয় জায়গা। তাই সাংবাদিকদের সুখে দুঃখে সব সময়ই তাদের পাশে থাকবো। যেখানে যে অবস্থায়ই থাকি না কেন, সাংবাদিকদের কল্যাণে কাজ করার চেষ্টা করে যাবো।
প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, গৌতম চৌধুরী, মুনিরুজ্জামান নাসিম আলী, এম এ রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, এস এম পারভেজ, এ কে আজাদ, প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফ মোস্তফা, সাবেক সহ-সভাপতি শিরিনা আফরোজ, খেলাফত হোসেন খসরু প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial