মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় যুবলীগ নেতার মতবিনিময়
মঠবাড়িয়া প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগ সদস্য তাজউদ্দিন আহম্মেদ মঠবাড়িয়া সাংবাদিকদের সাথে প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা করেন। শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমুখ।
সভায় জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ তাজউদ্দিন আহম্মেদ তার রাজনৈতিক সংক্ষিপ্ত কর্মকান্ড তুলে ধরে বলেন, আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সমর্থন পেলে তিনি সংসদ নির্বাচন করবেন। এজন্য তিনি মঠবাড়িয়ার আপমর জনসাধারণ সকলে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, সাংবাদিক আকরামুল ইসলাম, রোকনুজ্জামান শরীফ, এসএম কামাল আহম্মেদ, আবদুল হালিম দুলাল, আবুল বাশার, রফিকুজ্জামান আবীর, ইসরাত জাহান মমতাজ, মেহেদী হাসান, শিবাজী মজুমদার শিবু, এসএম আকাশ, ইসমাইল হোসেন হাওলাদার, শাহাদাৎ হোসেনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
