প্রধান সূচি

Sunday, July 30th, 2017

 

আগামীকাল পিরোজপুরে মেজর জিয়ার জানাজা ও দাফন

কন্ঠ রিপোর্ট : আগামী কাল সোমবার পিরোজপুরে মুক্তিযুদ্ধের সুন্দরবন সাব সেক্টর কমান্ডার সদ্য প্রয়াত মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুম পিতা-মাতার পাশে দাফন করা হবে। তাঁর প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জোহর নামাজবাদ মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সকালে ঢাকা থেকে মেজর জিয়ার মরদেহ পিরোজপুরে এসে পৌঁছবে। এরপর প্রথমে পিতার নামে তাঁর প্রতিষ্ঠিত আফতাব উদ্দিন কলেজে এবং পাড়েরহাট সড়কের বাসভবনের তার মরদেহ নেয়া হবে। এরপর পিরোজপুর পৌরসভার চেয়ারম্যান থাকা কালে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের মরদেহবিস্তারিত পড়ুন


এ কোন আচরণ !

॥ ফসিউল ইসলাম বাচ্চু ॥ মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সুন্দরবন সাব সেক্টর কমান্ডার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার অন্যতম সাক্ষী প্রখ্যাত মুক্তিযোদ্ধা মেজর জিয়ার মৃত্যুতে পিরোজপুরসহ দেশব্যাপী যখন শোকের ছায়া নেমে এসেছে। সয়ং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সংসদ উপনেতা, মন্ত্রীসভার সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা শোক প্রকাশ করছেন। পিরোজপুরে শোক পালনে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। তখন পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজে আজ রবিবার এক অনভিপ্রেত ঘটনা ঘটালো কলেজ ছাত্র সংসদ। কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় শিল্পী ভাড়া করে এনে দিনভর কনসার্ট করে আনন্দ উল্লাসে মেতেছিল একদল অবিবেচক বিভ্রান্ত তরুণ। তারা কি জানতোবিস্তারিত পড়ুন


স্বাধীনতা পরবর্তী রাজনীতি হতে হবে কাজের রাজনীতি …. আনোয়ার হোসেন মঞ্জু

সাইফুল্লাহ হুমায়ুন : পরিবেশ ও বন মন্ত্রী এবং জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, আমাদের স্বাধীনতার পরের রাজনীতি হতে হবে কাজের রাজনীতি। যা শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিকতার মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নের স্বার্থে নির্বাচনের মাধ্যমে আগামীতেও যাতে শেখ হাসিনার নেতৃত্বে সরকার ক্ষমতাসীন থাকে সে লক্ষ্যে এলাকার মানুষকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। কারণ যখনই শেখ হাসিনা সরকার প্রধান থাকেন তখনই এ অঞ্চলের উন্নয়ন কর্মকান্ড বেগবান হয় এবং মানুষ উপকার পায়। তিনি আজ রবিবার পিরোজপুর জেলার ইন্দুরকানি ও কাউখালী উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথাবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ার মহিউদ্দিন আহম্মেদ মহিলা কলেজের আনন্দ শোভাযাত্রা

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ার মহিউদ্দিন মহিলা কলেজ পরপর দুইবার এইচএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল ও উপজেলার সেরা কলেজের কৃতিত্ব অর্জন করায় রবিবার শহরে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। কলেজ ক্যাম্পাস হতে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে কলেজের শিক্ষক, গভর্নিং বডির সদস্য, অভিভাবকরা ও প্রায় সহ¯্রাধীক শিক্ষার্থী অংশ নেন। শেষে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ আজীম-উল-হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, কলেজ গভর্নিং বডির সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, সদস্য মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, আরিফ-উল-হক, জাহিদ উদ্দিন পলাশ, অধ্যাপক মোঃ ইকতিয়ার হোসেন পান্না, জুলহাস শাহীন, প্রশান্ত মিত্র প্রমুখ।বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় যুবলীগ নেতার মতবিনিময়

মঠবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগ সদস্য তাজউদ্দিন আহম্মেদ মঠবাড়িয়া সাংবাদিকদের সাথে প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা করেন। শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমুখ। সভায় জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ তাজউদ্দিন আহম্মেদ তার রাজনৈতিক সংক্ষিপ্ত কর্মকান্ড তুলে ধরে বলেন, আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী  শেখ হাসিনার  সমর্থন পেলে তিনি সংসদ নির্বাচন করবেন। এজন্য তিনি মঠবাড়িয়ার আপমর জনসাধারণ সকলেবিস্তারিত পড়ুন


আর্তমানবতার সেবায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের অবদান চিরস্মরনীয়

॥ প্রকাশ ঘোষ বিধান ॥ জগত বিখ্যাত বিজ্ঞান আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। তিনি ছিলেন একধারে বিজ্ঞানী, শিক্ষক, শিল্পস্রষ্টা, সমাজসেবক, রাজনীতিক, সু-সাহিত্যিকসহ বহুগুনের অধিকারী এক মহান দেশপ্রেমিক। খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়–লী গ্রামের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে প্রফুল্ল চন্দ্র রায় ১৮৬১ সালের ২ আগষ্ট জন্ম গ্রহণ করেন। পিতা হরিশ্চন্দ্র রায় ও মাতা ভূবন মোহিনী দেবী। এই মহান বিজ্ঞানী সারা জীবন দেশের কল্যাণে কাজ করে ৮৩ বছর বয়সে ১৯৪৪ সালের ১৬ জুন না ফেরার দেশে গমন করেন। তিনি এ বিশ্বের বিস্ময়। তার কাছে জাতি, ধর্ম, বর্ণ, পাত্র বা দেশ-কালের মধ্যে কোন পার্থক্যবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial