প্রধান সূচি

মেজর জিয়ার মৃত্যুতে পরিবেশ ও বন মন্ত্রীর শোক

কন্ঠ ডেস্ক :
মুক্তিযুদ্ধে সুন্দরবন সাব সেক্টর কমান্ডার ও প্রখ্যাত মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহমেদ মৃত্যুতে জাতীয় পার্টি (জপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক শোক বিবৃতে বলেন, মেজর জিয়া উদ্দিনের মৃত্যুতে জাতি এক সূর্য সন্তানকে হারালো। যিনি মহান মুক্তিযুদ্ধের একজন বীর সেনানী ছিলেন। তাঁর মৃত্যুতে পারিবারিক ভাবেও আমি একজন ঘনিষ্ঠ আত্মীয় ও নিকটজন হারিয়েছি। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে মরহুমের শোকসন্তপ্ত সহধর্মিনী ও সন্তানদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial