প্রধান সূচি

যুবলীগ ছাত্রলীগ কর্মীদের সন্ত্রাসী ও ডাকাত বলায় মঠবাড়িয়ায় এমপি ডাঃ রুস্তম আলী ফরাজী আবরুদ্ধ

কন্ঠ ডেস্ক :

পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজী সোমবার দুপুরে এক সমাবেশে ছাত্রলীগ যুবলীগ কর্মীদের সন্ত্রাসী ও ডাকাত বলায় ছাত্রলীগ-যুবলীগ ও এলাকাবাসী তাকে অবরুদ্ধ করে রাখে। পরে থানা পুলিশের উর্ধতন কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে তাকে উদ্ধার করে পুলিশ প্রহরায় মঠবাড়িয়া নিয়ে আসেন।

জানা গেছে, জাতীয় সৎস্য সপ্তাহ উপলক্ষে সাপলেজা মডেল হাই স্কুলে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রেখে মৎস্য সংরক্ষণ ও চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি ডাঃ রুস্তম আলী ফরাজী এমপি স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের সন্ত্রাসী ও ডাকাত বলে পুলিশকে গ্রেফতারের নির্দেশ দিয়ে বক্তব্য রাখেন। এ খবর ছড়িয়ে পড়লে সমাবেশ চলাকালে স্থানীয় যুবলীগ,  ছাত্রলীগ ও এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে এবং সমাবেশস্থলে প্রায় এক ঘন্টা এমপিকে অবরুদ্ধ করে রাখে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ মিরাজ মিয়া অভিযোগ করেন, কোমলমতি ৩ শতাধিক শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করে মেঝেতে বসিয়ে সমাবেশ করে। ওই সমাবেশে আমিসহ আমার দলের নেতা কর্মীদের সন্ত্রাসী ও ডাকাত বলায় এলাকাবাসী ও আমার নেতা কর্মীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল করে ঘন্টা খানেক তাকে অবরুদ্ধ করে রাখে।

মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী শাহ্ নেওয়াজ জানান, উদ্বুদ্ধ পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে এমপিকে মঠবাড়িয়া নিয়ে আসা হয়।

এমপি ডাঃ রুস্তম আলী ফরাজী বলেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হত্যার উদ্দেশ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিরাজের নির্দেশে তার উপর পরিকল্পতিভবে হামলার চেষ্টা চালায়। এ ব্যপারে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial