প্রধান সূচি

Monday, July 24th, 2017

 

যুবলীগ ছাত্রলীগ কর্মীদের সন্ত্রাসী ও ডাকাত বলায় মঠবাড়িয়ায় এমপি ডাঃ রুস্তম আলী ফরাজী আবরুদ্ধ

কন্ঠ ডেস্ক : পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজী সোমবার দুপুরে এক সমাবেশে ছাত্রলীগ যুবলীগ কর্মীদের সন্ত্রাসী ও ডাকাত বলায় ছাত্রলীগ-যুবলীগ ও এলাকাবাসী তাকে অবরুদ্ধ করে রাখে। পরে থানা পুলিশের উর্ধতন কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে তাকে উদ্ধার করে পুলিশ প্রহরায় মঠবাড়িয়া নিয়ে আসেন। জানা গেছে, জাতীয় সৎস্য সপ্তাহ উপলক্ষে সাপলেজা মডেল হাই স্কুলে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রেখে মৎস্য সংরক্ষণ ও চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি ডাঃ রুস্তম আলী ফরাজী এমপি স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের সন্ত্রাসী ও ডাকাত বলে পুলিশকেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সড়ক বিভাগের অভিযান ॥ চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে সড়ক ও জনপথ বিভাগের প্রায় দুই কিলোমিটার রাস্তার দু’পাশে অবৈধভাবে নির্মিত চার শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জেলা শহরের পিটিআই’র সামনে থেকে শুরু করে পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তা এবং সিও অফিসের ব্রীজ থেকে টিএন্ডটি অফিসের মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ কালে সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের স্টেট ও আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। সোমবার সকালে পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে সিও অফিস মোড়ে সড়কের পাশে অবস্থিত একটি অস্থায়ী বাজারসহ রাস্তার দুই পাশেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

ষ্টাফ রিপোর্টার : ‘মাছচাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে সপ্তাহের মুল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পিরোজপুরে শেষ হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭। সোমবার সকালে জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও সমপানী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মোস্তফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলীম। উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলাবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠি পৌরসভার কমকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

স্বরূপকাঠী প্রতিনিধি : বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা ও কর্মচারী এ্যসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে স্বরূপকাঠি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অর্ধ দিবস কর্মবিরতি কর্মসুচী পালন করেছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা এ কর্মবিরতি পালন করে। পরে পৌরসভার নির্বাহী প্রকৌশলী অমল কৃষ্ণ ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মান্না মেহেদী, নুর মোহাম্মদ মল্লিক, আফরোজা আকতার, মোঃ মামুন খান, মনিরুজ্জামান শিপন প্রমুখ।  


স্বরূপকাঠীতে উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি গঠন

স্বরূপকাঠী প্রতিনিধি : স্বরূপকাঠী উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের কমিটি গঠন উপলক্ষে জেলা নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও তাদের অনুসারিরা। রবিবার সন্ধ্যার পরে উপজেলার বন্দরে শতাধিক ছাত্রলীগ নেতারা ওই আনন্দ মিছিল করেণ। ছাত্রলীগ নেতা রনি দত্তকে সভাপতি ও ইমরান আহমেদকে সাধারণ সম্পাদক করে স্বরূপকাঠী উপজেলা ছাত্রলীগ এবং মিঠুন আচার্য্য অনুজকে সভাপতি ও রিয়াজ মাহমুদকে সাধারণ সম্পাদক করে স্বরূপকাঠি পৌর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার পিরোজপুর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মাসুদ ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরেরবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ছাত্র সমাজের দুই গ্রুপের সংঘর্ষ ॥ আহত ১৫

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র শুভেচ্ছা লিফলেট (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানী উপজেলার সকল জনসাধারণকে শুভেচ্ছা ও মোবারকবাদ) বিতরণকে কেন্দ্র করে ছাত্র সমাজের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। এসময় অফিসে থাকা মন্ত্রীর ছবি ও চেয়ার ভাংচুর করা হয়। জানা যায়, সোমবার উপজেলার ইন্দুরকানী জাতীয় পার্টি (জেপি) কার্যালয়ে উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক মজনু হোসেন রনি ও সদস্য সচিব আক্তারুজ্জামান গ্রুপের মধ্যে মন্ত্রীর শুভেচ্ছা লিফলেট ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য যাতায়াত খরচ বাবদ দেয়া টাকার ভাগাভাগি নিয়ে কথার কাটাকাটির একবিস্তারিত পড়ুন


নিজ উদ্যোগে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন তৈরীতে পুরস্কার বিতরণ

ষ্টাফ রিপোর্টার : ‘নিজেদের ল্যাট্রিন নিজেরাই তৈরি করি, স্বাস্থ্যসম্মত ভাবে ব্যবহার করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিজ উদ্যোগে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন তৈরী করায় পিরোজপুর পৌরসভা ও সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের দেড়’শত পরিবারকে পুরষ্কার দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। সোমবার সকালে স্থানীয় একটি মিলনায়তনে এ পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন। এসময় প্রতিটি পরিবারকে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারের বিভিন্ন উপকরন বিতরণ করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এডিপি শাখার সিনিয়র এডিপি ম্যানেজার কাজল এ. দ্রং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ ফখরুল আলম।বিস্তারিত পড়ুন


টানা বর্ষণে বাগেরহাট পৌর শহরসহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত

মোঃ কামরুজ্জামান, বাগেরহাট : টানা বর্ষণে বাগেরহাট পৌর শহরসহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অবিরাম ও প্রবল বর্ষণে প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেনা। অন্যদিনের তুলনায় রাস্তাঘাটে যানবাহনও কম চলাচল করছে। এক টানা ভারী বর্ষনের কারনে পৌরসভার নিচু এলাকা প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।  অবিরাম বর্ষণে আমনের বীজতলার মাঠ পানিতে তলিয়ে গেছে। কিছু এলাকায় মাছের ঘের তলিয়ে যাওয়ারও খবর পাওয়া গেছে। বৃষ্টির পানিতে বাগেরহাট পৌরসভার নিচু এলাকা বাসাবাটি, খারদ্বার, সাহাপাড়া, মেইনরোড, সাধনার মোড়, পুরাতন বাজার, হাড়িখালি, পৌরসভার সামনের সড়ক ও পোষ্ট অফিস পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।বিস্তারিত পড়ুন


মোল্লারহাট উপজেলার ইউএনও’র গাড়ী চালকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ ॥ তদন্ত কমিটি গঠন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ী চালক নূরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ন-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে জেলা প্রশাসকের নির্দেশে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.এইচ.এম ইরফান উদ্দিন আহমেদকে এ তদন্তের নির্দেশ দেয়া হয়। এরআগে গত ৬ জুন নুরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ন-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে খুলনা বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেন মোল্লারহাটের উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান এস. কে. হায়দার মামুন। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মোল্লারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ী চালক নূরুল ইসলাম দাপ্তরিক কর্মকান্ডের হোতা সেজে অনিয়ম-দুর্নীতি ওবিস্তারিত পড়ুন


কচুয়া ডিগ্রী কলেজের শিক্ষক নন্দ কিশোর বরখাস্ত ॥ ৫৭ জনকে শোকজ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া ডিগ্রী কলেজের সিনিয়র শিক্ষক নন্দ কিশোর সাহাকে সাময়িক বরখাস্ত করেছেন কলেজ পরিচালনা পর্ষদ। এছাড়া ওই কলেজের অপর ৫৭ জন শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। রবিবার কলেজ পরিচালনা কমিটির সভাপতি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মীর শওকাত আলী বাদশা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কচুয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শুধাংক শেখর অধিকারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত ৪ জুলাইয়ে শিক্ষক নন্দ কিশোর সাহাকে শোকজ করা হলে তিনি সন্তুষ্ট মূলক জবাব না দেয়ায় তাকে সাময়িক ভাবে বরখাস্তবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial