প্রধান সূচি

Monday, July 24th, 2017

 

বাগেরহাটে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা-পিএফ-গ্রাচ্যুইটি এর শতভাগ সরকারের রাজস্ব তহবিল হতে প্রদানসহ পেনশন প্রথা চালুকরণের এক দফা দাবীতে অর্ধবেলা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।  কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাগেরহাট পৌরসভা প্রাঙ্গনে এ কর্মবিরতি ও মানববন্ধন করেছে বাগেরহাট পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যসোসিয়েশনের নেতৃবৃন্দ। মানববন্ধনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দাবী তুলে ধরে বক্তব্য রাখেন, খুলনা বিভাগ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যসোসিয়েশনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রঞ্জন কান্তি গুহ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মিঠু, এ্যাসোসিয়েশনের নেতা মোঃ রেজাউল করিম, অজিত কুমার হালদার, সুব্রত কুমার সমাদ্দার, মোঃ জামসেদবিস্তারিত পড়ুন


পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনি অনুষ্ঠান

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনি অনুষ্ঠান সোমবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ, গোলাম কিবরিয়া রিপন ও প্রদ্যুৎ কুমার রায়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ চিংড়ি চাষী হিসাবে সাফওয়ান এ্যাকোয়া কালচারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ, শ্রেষ্ঠ পোনা ব্যবসায়ী রয়্যাল ফিস ট্রেডিং এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া রিপন, শ্রেষ্ঠ কার্প চাষী সবিতা রানী দাশ, শ্রেষ্ঠবিস্তারিত পড়ুন


পাইকগাছা পোনা ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা পোনা ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান  সোমবার সকালে সমিতি কার্যালয়ে সভাপতি মোঃ সাজ্জাত আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ষোলআনা সমবায় সমিতির সভাপতি এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু। এ সময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সম্পাদক মোঃ মনিরুজ্জামন, সহ-সভাপতি মিজানুর রহমান, সদস্য তোবারক হোসেন, জিনারুল ইসলাম ও জিয়াউর রহমান, বেনজির আহম্মেদ লাল, শিবপদ মন্ডল, সোহরাব হোসেন, ফিরোজ, মাসুদ, বাদল ও ফারুক আহম্মেদ।  


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial