প্রধান সূচি

পিরোজপুরে সমন্বিত শিশু কেন্দ্রিক জলবায়ু অভিযোজন প্রকল্প বিষয়ক কর্মশালা

কন্ঠ রিপোর্ট :

বাংলাদেশের সমন্বিত শিশু কেন্দ্রিক জলবায়ু অভিযোজন প্রকল্প পিরোজপুর জেলার পাইলট এলাকায় সাফল্যের প্রেক্ষাপটে বৃহস্পতিবার পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রজেক্ট লার্নিং শেয়ারিং বিষয়ক এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন, সেইভ দ্য চিল্ড্রেন এর সিনিয়র ম্যানেজার সৈয়দ মতিউল আহসান, সাংবাদিক গৌতম চৌধুরী।

উদ্দীপনের  জোনাল ম্যানেজার মোঃ আইয়ূব হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক নাসিম আলী, উদ্দীপন কর্মকর্তা সিরাজুল ইসলাম, সরোয়ার হোসেন, ফরহাদ হোসেন প্রমুখ।

পাঁচ বছর ধরে বাস্তবায়নাধীন এই প্রকল্প চলতি জুলাই মাসে শেষ হবে। বাংলাদেশে জাতীয় স্থানীয় পর্যায়ে সরকারি প্রক্রিয়ার সহযোগিতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে ভবিষ্যতে চিন্তা করা, পরিকল্পনা করা এবং মানিয়ে নেয়ার সক্ষমতার বৃদ্ধির মাধ্যমে সমাজের সহনশীলতাকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে প্রকল্পের সূচনা ঘটে। প্রকল্পের যেসব উদ্দেশ্য ছিল জলবায়ুর বিপদাপন্নতা ও সক্ষমতার যাচাই প্রক্রিয়ার মাধ্যমে শিশুঅভিভাবক এবং সমাজের অন্যান্যদের জলবায়ু পরিবর্তন অভিযোজনের সক্ষমতা বৃদ্ধি প্রাপ্তি। স্থানীয় সরকারি সংস্থা, প্রক্রিয়া, সুশীল সমাজ, বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাসহ সমমনা প্রতিষ্ঠানের সক্ষমতা ও সামর্থকে শক্তিশালী করা যাতে তারা স্থানীয় পর্যায়ে জনগণকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহযোগিতা করতে পারে। জলবায়ু সক্ষমতা বৃদ্ধির কৌশল ও প্রক্রিয়াকে সমাজ, ইউনিয়ন উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে এডভোকেসীর মাধ্যমে শক্তিশালী করা। জেলার দুইটি উপজেলার পাঁচটি ইউনিয়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বলে কর্মশালায় জানানো হয়।

সদর উপজেলার পৌর এলাকার ৪, ৭ ও ৮ নং ওয়ার্ড, শংকরপাশা, টোনা, শারিকতলা  ও কলাখালী ইউনিয়ন এবং ইন্দুরকানির পাড়েরহাট ইউনিয়ন প্রকল্পাধীন ছিল। প্রকল্প এলাকার ১০টি স্কুল, ৬০টি গ্রাম এবং ৭টি শিশু ও যুব ক্লাবে শিশু-কিশোরদের জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ে সচেতন করাসহ স্কুল নিরাপত্তা, পরিচ্ছন্নতা, সঞ্চয় মনোভাব গড়া ইত্যাদি সাফল্য প্রকল্প অর্জিত হয়েছে বলে কর্মশালায় জানানো হয়।

প্রকল্পের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা বর্ননা করেন প্রধান শিক্ষক এনায়েত কবির খান স্কুল ছাত্র সেখ সাফিয়ার আল সাদী, সোনিয়া আক্তার, ইউপি সদস্য সুরাইয়া আক্তার হ্যাপী, প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial