প্রধান সূচি

Thursday, July 13th, 2017

 

সুবিধাবাদীরা কখনও কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারে না ….. এ কে এম আউয়াল

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর-১ আসেনর এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল বলেছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ সুবিধাবাদীরা কখনও কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারে না। তারা কঠিন সিদ্ধান্ত নিতে ভয় পায় এবং দলের আদর্শ তাদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হয় না। তিনি বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে পিরোজপুরে উপস্থিত হয়েছি। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে এক কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে তিনি প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশাসনে যারা আছেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা কোনো ব্যক্তি স্বার্থে ব্যবহৃতবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সমন্বিত শিশু কেন্দ্রিক জলবায়ু অভিযোজন প্রকল্প বিষয়ক কর্মশালা

কন্ঠ রিপোর্ট : বাংলাদেশের সমন্বিত শিশু কেন্দ্রিক জলবায়ু অভিযোজন প্রকল্প পিরোজপুর জেলার পাইলট এলাকায় সাফল্যের প্রেক্ষাপটে বৃহস্পতিবার পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রজেক্ট লার্নিং শেয়ারিং বিষয়ক এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন, সেইভ দ্য চিল্ড্রেন এর সিনিয়র ম্যানেজার সৈয়দ মতিউল আহসান, সাংবাদিক গৌতম চৌধুরী। উদ্দীপনের  জোনাল ম্যানেজার মোঃ আইয়ূব হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক নাসিম আলী, উদ্দীপন কর্মকর্তা সিরাজুল ইসলাম, সরোয়ার হোসেন, ফরহাদ হোসেন প্রমুখ। পাঁচ বছর ধরে বাস্তবায়নাধীন এই প্রকল্পবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ইউপির উপ নির্বাচনে সদস্য পদে হোসনেয়ারা বিজয়ী

স্বরূপকাঠী প্রতিনিধি : স্বরূপকাঠী উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদের উপ নির্বাচনে মোসাঃ হোসনেয়ারা বেগম ৯৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোসাঃ রিনা বেগম পেয়েছেন ৯৪৫ ভোট। বৃহস্পতিবার কঠোর নিরপত্তা ও শান্তিপুর্ন পরিবেশে ওই উপ নির্বাচনে মোট তিনটি সেন্টারে ভোট  গ্রহন অনুষ্ঠিত হয়। উপ নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইউসুফ হারুন বলেন, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ওই ওয়ার্ডের ইউপি সদস্যা শিল্পী খানমের সরকারী চাকুরী হওয়ায় পদটি শূন্যবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

ভান্ডারিয়া প্রতিনিধি : জেলার ভান্ডারিয়ায় বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার, পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রশিদ মাস্টার, হেমায়েত উদ্দিন রুস্তুম মিয়া, জাকির হোসেন বেপারী, সাংবাদিক শঙ্কর জীৎ সমদ্দার, ছগিরবিস্তারিত পড়ুন


কাউখালীতে জমে উঠছে চাক জালের হাট

কাউখালী প্রতিনিধি : বর্ষার মৌসুমে জোয়ারের পানিতে ভেসে আসে প্রচুর মাছ। আর এই মাছ ধরার প্রধান মাধ্যম হচ্ছে জাল। বর্ষা মৌসুমে মাছ ধরার জন্য জালের চাহিদা বেড়ে যায়। কিশোর, যুবক, বৃদ্ধসহ ও জেলেরা  মেতে ওঠে মাছ ধরায়। আর মাছ ধরার জন্য সবাই ব্যবহার করেন বিভিন্ন মাছ ধরার ফাঁদসহ বেশ কয়েক রকমের জাল। এসব জালের মধ্যে রয়েছে বড় জাল, চাক জাল, ধর্মজাল, খড়া, ঢেলাজাল ও ঝাঁকিজালসহ আরও কত কী! কাউখালীতে তাই বর্ষায় চাক জালে বিক্রির হিড়িক পড়েছে। চিকন সুতা ও বাঁশের কঞ্চি দিয়ে তৈরি। চাকার মতো ঘোরানো যায়, তাই এর নামবিস্তারিত পড়ুন


দুই কিশোরের চুল কেটে দেয়ার ঘটনায়

মঠবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বতন্ত্র এমপি কর্তৃক সাংবাদিক ও যুবলীগ নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে যুবলীগের সমাবেশে যোগ দেয়ায় স্কুল ছাত্রসহ দু’কিশোরকে মারধর এবং মাথার চুল কাটার চাঞ্চল্যকর ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত সন্ত্রাসীদের ভয়ে দু’পরিবারের কেউ বাদী হতে সাহস না পাওয়ায় প্রতিবেশী ও স্থানীয় ছোটহারজী গ্রামের হাসেম খানে ছেলে সৌদি প্রবাসী মোঃ নুরনবী আদনান ঘটনার দু’দিন পরে বুধবার সন্ধ্যায় থানায় মামলাটি দায়ের করেন। শিশু আইন-২০১৩ এর ৭০ এবং শিশুর প্রতি নিষ্ঠুরতার অপরাধে দায়ের করা মামলায় এমপি ডা. রুস্তম আলী ফরাজীর সমর্থক ও মিরুখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিসহ চার জনকে আসামীবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ক্লিনিক ডাক্তারের অবহেলায় নবজাতক শিশুর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদরে অবস্থিত পরিত্রান ক্লিনিক নামের একটি বেসরকারী ক্লিনিকে চিৎকিসকদের অবহেলায় একটি নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দোষিদের শাস্তির দাবী জানিয়ে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করেছেন নবজাতক ওই শিশুর পিতা বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের শাহজাহান হাওলাদার। এসময় ওই নবজাতকের মা লাকি বেগমসহ তাদের পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহজাহান হাওলাদার বলেন, আমার স্ত্রী লাকী বেগম ওরফে ময়না গর্ভবতি হলে আমি পার্শ্ববর্তি ফকিরহাট উপজেলার ভ্রাহ্মনরাকদিয়া স্বাস্থ্যবিস্তারিত পড়ুন


বাগেরহাটে মাদক সেবন ও সংরক্ষনের দায়ে দুই জনের কারাদন্ড

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে মাদক সেবন ও সংরক্ষনের দায়ে জাকির হোসেন (২৮) ও হাফিজুর রহমান (২২) নামের দুই যুবককে কারাদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ব্যাস্ততম সাধারন মোড় এলাকা থেকে মদ খেয়ে মাতলামি করা অবস্থায় বাগেরহাট মডেল থানা পুলিশ তাদেও আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী করে গাঁজা উদ্ধার করা হয়। পরে বাগেরহাট সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাফিজ ভ্রাম্যামান আদালত বসিয়ে জাকির হোসেনকে দুই মাস ও হাফিজুর রহমানকে তিন মাসের কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরন করে। দন্ডপ্রাপ্ত জাকির হোসেন সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্তিকদিয়া গ্রামের রহমান শেখের ছেলেবিস্তারিত পড়ুন


পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ। এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, আব্দুল মজিদ গোলদার, কওছার আলী জোয়াদ্দার, দিবাকর বিশ্বাস, রিপন কুমার মন্ডল, প্রাণীবিস্তারিত পড়ুন


জমে উঠেছে পাইকগাছা পোনা ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা পোনা ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন জমে উঠেছে। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে পৌর বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দারে দারে। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশন। আগামী ১৫ জুলাই শনিবার অনুষ্ঠিতব্য নির্বাচনে সভাপতি পদে ৩ জন প্রার্থীর মধ্যে মোঃ সাজ্জাত আলী সরদার (ছাতা), শেখ গোলাম ফারুক বুলু (চেয়ার) ও দেবব্রত রায় (দোয়াত কলম) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সহ-সভাপতি পদে মোঃ মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে মোঃ মনিরুজ্জামান (আম) ও নাজমুল ইসলাম (খেঁজুর গাছ)। পরিচালকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial