প্রধান সূচি

Thursday, July 13th, 2017

 

পাইকগাছা পৌরসদরে ইজিবাইক প্রবেশে বাধা

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের বাধার কারণে পৌর সদরে ঢুকতে পারছেন না ইজিবাইক চালকরা। পৌর অভ্যন্তরে প্রবেশদ্বার তেলপাম্প সংলগ্ন এলাকায় বাস শ্রমিকদের বাধার সম্মুখিন হচ্ছেন ইজিবাইক চালকরা। বাধার কারণে গত ৪ দিন যাবৎ বিপাকে রয়েছেন তারা। বর্তমানে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। বাস শ্রমিকদের বাধা থেকে পরিত্রাণ পেতে স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের কর্মকর্তাদের স্বরণাপন্ন হয়েছেন ঐক্যবদ্ধ ইজিবাইক চালকরা। উল্লেখ্য, পাইকগাছা কপিলমুনি সড়কে প্রায় শতাধিক ইজিবাইক চলাচল করে থাকে। ইজিবাইক শতাধিক পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। বর্তমানে বাস শ্রমিকদের বাধার কারণে ইজিবাইকের কিস্তি পরিশোধ নিয়ে মহাবিপাকে রয়েছেনবিস্তারিত পড়ুন


আলোচিত মিনহাজ নদীর ১৪৪ ধারা প্রত্যাহার করায়

পাইকগাছায় ফের সংঘাত-সংঘর্ষের আশংকা

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার আলোচিত মিনহাজ নদী এলাকায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়ায় জবর দখলকে কেন্দ্র করে আবারও দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা করা হচ্ছে। এ ব্যাপারে এবিএম এনামুল হকের ভাই আব্দুল আওয়াল গাজী পূর্বগজালিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সূত্রমতে, উপজেলার ২৫১ একর আয়তনের মিনহাজ (বদ্ধ জলমহল) নদীর দখল কতৃত্ব নিয়ে দীর্ঘদিন সংঘাত-সংঘর্ষ, হামলা-মামলা চলে আসছিল। ফলে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গত ৯ মে থেকে নদী এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। গত ১০ জুলাইবিস্তারিত পড়ুন


পাইকগাছায় দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে হস্ত, বস্ত্র ও কুঠিশিল্প মেলা

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে হস্ত, বস্ত্র ও কুঠিশিল্প মেলা। এ লক্ষ্যে পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয় প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। জেলা প্রশাসনের অনুমোদন পেলে আগামী দু’একদিনের মধ্যে মেলা উদ্বোধন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করতে পারেন বলে আয়োজক কমিটির প্রধান রুহুল আমিন বাপ্পি জানিয়েছেন। তিনি জানান, উপজেলা পর্যায়ে এ ধরণের মেলা সচারাচর হয়ে থাকে না। এ মেলা এলাকার বিনোদন প্রিয় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণবিস্তারিত পড়ুন


পাইকগাছা উপজেলা শ্রমিক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির প্রথম বর্ধিত সভা গতকাল বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আহবায়ক সরদার ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, থানা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ (এমবিবিএস)। এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক এ্যাডঃ জি,এম, আব্দুস সাত্তার, বিএনপি নেতা সরদার আব্দুল মতিন, আসলাম পারভেজ, তুষার কান্তি মন্ডল। মশিউর রহমান মিলন ও শেখ ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম তারিক, মিজান জোয়াদ্দার, আসাদুজ্জামান খোকন, আনোয়ারুল কাদির, আবু বক্কর সিদ্দিক, আবু মুসা, মোহর আলী, আবু হানিফ, মফিজুল ইসলাম টাকু,বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে গণধোলাই দিয়ে পুলিশে দিল পরকিয়ার টানে ঘর ছাড়া গৃহবধূকে

ইন্দুরকানী প্রতিনিধি : জেলার ইন্দুরকানীতে পরকিয়ার টানে ৪ সন্তানের জননী এক গৃহবধূ স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের বাড়িতে গিয়ে উঠলে এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। জানা গেছে, উপজেলার কালাইয়া গ্রামের মোঃ রমিজ উদ্দিন হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম (৪০) পরকিয়া প্রেমের টানে মঙ্গলবার ঢেপসাবুনিয়া গ্রামের কাঠ মিস্ত্রী ফারুক হোসেনের বাড়িতে গিয়ে ওঠে। পরে এলাকাবাসী বিষয়টি জেনে ওই গৃহবধূকে গণধোলাই দিয়ে গতকাল বৃহস্পতিবার পুলিশে সোপর্দ করেছে। পরকিয়ার প্রেমিক ফারুকের স্ত্রী সাহিদা বেগম জানান, ওই গৃহবধূ ৫ বার ঘর ছেড়ে আমার স্বামীর কাছে এসেছে। আমি আমার স্বামীর সাথে আর ঘর করব না।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial