প্রধান সূচি

পাইকগাছা উপজেলা শ্রমিক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছা উপজেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির প্রথম বর্ধিত সভা গতকাল বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আহবায়ক সরদার ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, থানা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ (এমবিবিএস)।

এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক এ্যাডঃ জি,এম, আব্দুস সাত্তার, বিএনপি নেতা সরদার আব্দুল মতিন, আসলাম পারভেজ, তুষার কান্তি মন্ডল। মশিউর রহমান মিলন ও শেখ ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম তারিক, মিজান জোয়াদ্দার, আসাদুজ্জামান খোকন, আনোয়ারুল কাদির, আবু বক্কর সিদ্দিক, আবু মুসা, মোহর আলী, আবু হানিফ, মফিজুল ইসলাম টাকু, দিপংকর বাবু, নাজমুল হুদা মিন্টু, সায়েদ আলী বাবলা, জামসেদ হোসেন, জিনারুল ইসলাম, হারুনার রশিদ, আলমগীর হোসেন, শেখ তহিদুল ইসলাম, জাকারিয়া আল-মামুন মুন্না, মিজানুর রহমান কিনা, নুর আলী গোলদার, আসাদুজ্জামান, আবু সাদেক, কামাল হোসেন, আল-মামুন, আকবর আলী, ছাত্রনেতা গোলাম রব্বানী, মোঃ হযরত আলী, কলেজ ছাত্রদলের ফিরোজ হোসেন, ইব্রাফিল আহমেদ ও আসাদুজ্জামান আসাদ।

সভায় বক্তারা আগামী সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে ডাঃ আব্দুল মজিদকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial