প্রধান সূচি

আলোচিত মিনহাজ নদীর ১৪৪ ধারা প্রত্যাহার করায়

পাইকগাছায় ফের সংঘাত-সংঘর্ষের আশংকা

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছার আলোচিত মিনহাজ নদী এলাকায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়ায় জবর দখলকে কেন্দ্র করে আবারও দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা করা হচ্ছে। এ ব্যাপারে এবিএম এনামুল হকের ভাই আব্দুল আওয়াল গাজী পূর্বগজালিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

সূত্রমতে, উপজেলার ২৫১ একর আয়তনের মিনহাজ (বদ্ধ জলমহল) নদীর দখল কতৃত্ব নিয়ে দীর্ঘদিন সংঘাত-সংঘর্ষ, হামলা-মামলা চলে আসছিল। ফলে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গত ৯ মে থেকে নদী এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়।

গত ১০ জুলাই প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়ায় আবারও জবর-দখল ও সংঘাত-সংঘর্ষের আশংকা করছেন জলমহলের অংশীদার অনেকেই। জলমহলটি মূলতঃ পূর্বগজালিয়া মৎস্যজীবী সমবায় সমিতির অনুকূলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইজারা প্রদান করা হয়। পরবর্তীতে উত্তর আমিরপুর গ্রামের মাহমুদ আলী গাজীর ছেলে এবিএম এনামুল হক আমমোক্তার নিযুক্ত হইয়া প্রায় ২০০ বিঘা জলমহলের ক্ষমতা প্রাপ্ত হন।

বর্তমানে জবর দখলের আশংকায় এবিএম এনামুল হকের ভাই আওয়াল গাজী সমিতির সভাপতি সালাম গাজী ও সম্পাদক কামরুল ইসলামের বিরুদ্ধে থানার অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে। এদিকে সংঘাত-সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা বহাল রাখার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial