প্রধান সূচি

মঠবাড়িয়ায় সাংবাদিক হেলালের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন

এস.এম. আকাশ, মঠবাড়িয়া :

দৈনিক সকালের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোটার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলালের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়েরের প্রতিবাদে মঠবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সবাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কে মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় জাতীয় ও আঞ্চলিক  দৈনিকে কর্মরত পত্রিকার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাগরিক কমিটির সদস্য সচিব নূর হোসাইন মোল্লা, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাবেক সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাবেক সাধারণ সম্পদাক মিজানুর রহমান মিজু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, সোশ্যাল জার্নালিস্ট গ্রুপের আহবায়ক মোস্তাফিজ বাদল, সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার, এইচ এম আল-আমিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীন প্রমুখ।

বক্তারা বলেন, গত ৪ জুলাই মঠবাড়িয়ায় ৩০ কোটি টাকার কাজ না করে বিল উত্তোলন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার দাবী জানানোর সংবাদ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হলে সাংসদ ডাঃ ফরাজী সাংবাদিকদের প্রতি ক্ষুদ্ধ হন। উক্ত সংবাদ ফেসবুকে শেয়ার ও স্ট্যাটাসে কমেন্টস্ করার কারণে তিনি তার অনুসারী এবং তার প্রতিষ্ঠিত কলেজের প্রভাষক ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে আমমোক্তারনামা দিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বক্তরা অবিলম্বে সাংবাদিক আজমল হক হেলাল ও স্থানীয় যুবলীগ নেতা নুরুল আমীন রাসেলের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ৫৭ ধারায় স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজীর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। এছাড়া বিতর্কিত ৫৭ ধারা প্রত্যাহারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন কর্মসূচিতে পিরোজপুর জেলা পরিষদের সদস্য আজিম-উল-হক, উপজেলা নাগরিক কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক খলিলুর রহমান আকন, সদস্য রিয়াজ উদ্দিন প্রমুখ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

উল্লেখ্য, গত  ৬ জুলাই বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া থানায় দৈনিক সকালের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার আজমল হক হেলাল ও স্থানীয় যুবলীগ নেতা নুরুল আমীন রাসেলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial