প্রধান সূচি

পিরোজপুরে কালের কন্ঠ শুভ সংঘের কমিটি গঠন

ষ্টাফ রিপোর্টার :
আজ শনিবার বিকেলে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে “শুভ কাজে সবার পাশে” থাকার প্রত্যয়ে দৈনিক কালের কন্ঠের শুভ সংঘের নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। আগের কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার কমিটির নতুন সভাপতি শংকরপাশা জি.হায়দার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা নাসরিন মনির হাতে ফুলের তোড়া দিয়ে সাদর অভিবাদন জানান। এ সময় তিনি নতুন সভাপতিকে সকল কাজে সহযোগিতার আশ^াসও প্রদান করেন। এ কমিটির প্রধান উপদেষ্টার দায়িত্বভার গ্রহন করেন সদ্য বিদায়ী সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার। এছাড়া উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন যথাক্রমে সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপি ও অধ্যাপক আবু সুফিয়ান ও সাবেক প্রধান শিক্ষক সালেহ্ উদ্দিন সেলিম।
নব গঠিত ২১ সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাধ্যমিক স্কুল শিক্ষক মোসাঃ মাকুল খানম, সাধারণ সম্পাদক শুরঞ্জন চক্রবর্তী বাপ্পা, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ, সাংগঠনিক সম্পাদক অনিক রহমান, কোষাধ্যক্ষ সুপতি হালদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভদ্বীপ শিকদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শিক্ষক আছাদুল্লাহ কবির, সমাজ কল্যাণ সম্পাদক অহনা বিনতে কবির, ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ রাতুল, নারী বিষয়ক সম্পাদক আফরোজা নওরিন। এছাড়া ১১ জন কার্যকরি সদস্য রয়েছেন।
কমিটি গঠন অনুষ্ঠানে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি সফিউল হক মিঠু সমাপনী বক্তব্য দিয়ে নতুন কমিটিকে শুভেচ্ছা ও সকল ভালো কাজে সহযোগিতার অঙ্গিকার করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial