প্রধান সূচি

প্রখ্যাত মুক্তিযোদ্ধা মেজর জিয়ার রোগ মুক্তি কামনায় পিরোজপুরে নাগরিকদের দোয়া ও  মোনাজাত

স্টাফ রিপোর্টার :

মুক্তিযুদ্ধে সুন্দরবন সাব সেক্টর কমান্ডার মেজর (অব) জিয়াউদ্দিন আহমেদের আশুরোগ মুক্তি কামনা করে পিরোজপুরে গোপাল কৃষ্ণ টাউন ক্লাবে এক দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার আছর বাদ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া-মাহফিলে অংশ নেন ক্লাবের প্রবীণ সদস্য ও আওয়ামী লীগ নেতা এডভোকেট চন্ডীচরণ পাল, নাগরিক নেতা এডভোকেট এম এ মান্নান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, অধ্যক্ষ প্রতুল ব্রহ্ম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম চৌধুরী, ক্লাবের সদস্য সচিব এডভোকেট খান মোঃ আলাউদ্দিন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দারসহ ক্লাব সদস্য ও শহরের নাগরিক বৃন্দ। এ সময় মেজর জিয়াউদ্দিনের আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial