প্রধান সূচি

Thursday, July 6th, 2017

 

মঠবাড়িয়ায় সুদখোরের ফাঁদে পড়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার হারিয়ে পথে বসেছে গৃহবধূ মুক্তা বেগম

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রভাবশালী এক সুদখোরের ফাঁদে পড়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসেছে এক গৃহবধূ। সুদখোর ইকবাল মোল্লা ও তার লোকজনের ভয়ে বর্তমানে এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে মুক্তা বেগম নামের ওই গৃহবধূ। মঠবাড়িয়া উপজেলার সাপলেজা গ্রামের বাসিন্দা আবুধাবী প্রবাসী মোঃ বেলায়েত হোসেন মুন্সীর স্ত্রী দুই সন্তানের জননী মুক্তা বেগম বৃহস্পতিবার পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সুদখোর ইকবাল মোল্লার প্রতারণা ও হুমকীর কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তা বেগম জানান, একই গ্রামের বাসিন্দা আঃ জালিল মোল্লার ছেলে ইকবাল মোল্লার কাছ থেকে ২০১৫বিস্তারিত পড়ুন


স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মান

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের নামাজপুর এলাকায় একটি সড়ক উন্নয়নের কাজ দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় চলাচলে জনসাধারনের চরম দুভোর্গ পোহাচ্ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর না দেওয়ায় বৃহস্পতিবার এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করেছেন। সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র এলাকার সাদ্দাম হোসেন জানান, প্রতিদিন এ সড়ক দিয়ে হেটে আমাদেরকে কলেজে যেতে হয়। এ সড়কের কোন তদারকারী প্রতিষ্ঠান আছে বলে আমাদের মনে হয় না। শুনেছি ১৯৯৬ সালে সরকার এ রাস্তার নির্মাণ কাজটি করছে। তখন সড়কের এ অংশের প্রশস্ততা বাড়ানোর দাবি উঠেছিল। কিন্তু তা আর আলোর মুখ দেখেনি।


মঠবাড়িয়ায় যুবলীগের বর্ধিত সভা

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ মঠবাড়িয়া পৌর শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌর যুবলীগ সভাপতি তৌহিদ আহমেদ মাছুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগ সদস্য তাজউদ্দিন আহম্মেদ। সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহমেদ নওরোজ, যুগ্ম সম্পাদক রামিম আহমেদ, শাহিন মিয়া নবী, সাংগঠনিক সম্পাদক কালাম মোল্লা, তথ্য সম্পাদক সগির মাষ্টার, উপজেলা যুবলীগ সদস্য শাহ আলম শিকদার, পৌর যুবলীগের সহ-সভাপতি আবু জাফর কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রফিক জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন, ইনজামুল হক রিপন, যুবলীগ সদস্যবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ || আর্থিক লেনদেনের অভিযোগ

ভান্ডারিয়া প্রতিনিধি : জেলার ভান্ডারিয়া উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের পর তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। অনলাইনে ৭৪৯ জনের আবেদনের যাচাই বাছাই শেষে প্রাথমিক পর্যায়ে (ক), (খ) এবং (গ) এ তিন ক্যাটাগরিতে ভান্ডারিয়া পৌর শহরসহ উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৫০৩ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ‘ক’ তালিকায় ভান্ডারিয়া সদরে (পৌর শহর) ৬৩জন, ভিটাবাড়িয়া ইউনিয়নে ৪৯জন, নদমুলা ইউনিয়নে ৩০জন, ধাওয়া ইউনিয়নে ৪৮জন, ইকড়ি ইউনিয়নে ৩৩জন, তেলিখালী ইউনিয়নে ২৪জন এবং গৌরীপুরে ৪২জনসহ মোট ২৮৯জন রয়েছেন। ‘খ’ তালিকায় ভান্ডারিয়া সদরে ১০জন, ভিটাবাড়িয়ায় ৬জন, নদমুলায় ১০জন, ধাওয়ায় ৮জন, ইকড়িতে ৮জন, তেলিখালীতেবিস্তারিত পড়ুন


পাইকগাছায় রাড়–লী ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার রাড়–লী ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বোরহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ছাত্রনেতা আছাদুজ্জামান কেরামতের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন থানা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। উদ্বোধক ছিলেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক দীপংকর সরদার বাবু। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি নেতা এসএম নাজির আহম্মেদ, ইমরান সরদার, কাজী সিরাজ, স ম ছহিল উদ্দীন, আজিজুর রহমান গাজী, কামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন থানা ছাত্রদলের ১ম যুগ্ম-আহবায়ক এসএম নাজমুল হুদা মিন্টু। বক্তব্য রাখেন, শাহিনুর রহমান, সাইফুল ইসলাম, হেলাল হাফিজ, রাশেদুজ্জামান রাসেল, সজিব আক্তার সাগর, সাদ্দাম হোসেন,বিস্তারিত পড়ুন


পাইকগাছায় প্রয়াত মেয়র এসএম মাহাবুবর রহমান হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রয়াত মেয়র এসএম মাহাবুবর রহমান হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে প্রয়াত মেয়রের নিজ গ্রাম বয়ারঝাপায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র এসএম এনামুল হক, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, প্রভাষক জাহাঙ্গীর আলম, এস রোহতাপ উদ্দীন, হুমায়ুন কবির, এসএম আমিনুর রহমান লিটু, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম সানা, ইউপি সদস্য আবু সাঈদ মোল্লা, হাফেজ আব্দুস সবুর, সিদ্দিক শিকারী, নূরুল ইসলাম, শাহরিয়ার, মোহর আলী, সরদার আবুলবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সামাজিক বন কর্মকর্তার ঘুষের টাকা ফেরতের একদিন পর তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের সামাজিক বন বিভাগের ষাটগম্বুজ বনায়নের সদ্য বদলী কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘুষের টাকা ফেরত পদবার একদিন পর তার কর্মকালে ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগ করেছে তার স্থলে যোগদান কারি বনকর্মকর্তা। ০৬ জুলাই সামাজিক বন বিভাগের ষাটগম্বুজ সোসাল ফরেষ্টি নার্সারী টের্নিং সেন্টারে নতুন যোগদান কারি ভারপ্রাপ্ত কর্মকর্তা চিন্ময় মধু স্বাক্ষরিত পত্রে সদ্য বিদায়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামের বিরুদ্ধে ৭টি অভিযোগ করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে ২০১৬ Ñ ২০১৭ অর্থ বছরের বনায়ন খাতের টেন্ডার ও কোটেশন আইটেমের ২০ লাখ ৫০ হাজার টাকার মালামাল বুঝিয়া পাইয়াছি মর্মে ঠিকাদারের বিলে প্রাপ্তি স্বীকারবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে কলেজ ছাত্রীকে অপহরণ করে ধর্ষনের অভিযোগ

স্বরূপকাঠি প্রতিনিধি : স্বরূপকাঠির পশ্চিম সোহাগদল গ্রামের এক কলেজ ছাত্রীকে (১৭) অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে অভিযুক্ত ধর্ষক আমির হোসেনকে আসামী করে ধর্ষিতার বাবা বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেছেন। ধর্ষক আমির হোসেন একই গ্রামের মোজাফ্ফর হোসেনের পুত্র ও দুই সন্তানের জনক। মামলা দায়েরের পরে বৃহস্পতিবার ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জানাগেছে, কাঠ ব্যবসায়ী আমির হোসেন ওই ছাত্রীকে গত ২৮ জুন সোহাগদল থেকে অপহরণ করে বরিশাল হয়ে ঢাকা নিয়ে আটকে রেখে পালাক্রমে ধর্ষন করে। ধর্ষিতা সেখান থেকে কৌশলেবিস্তারিত পড়ুন


বিশ্ব কবি ও জাতীয় কবি বাঙ্গালি জাতিকে বিশ্ব দরবারে পরিচিত করেছে …… জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম শেখ

স্টাফ রিপোর্টার : বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর তুলনা তিনি নিজেই। আর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এর তুলনাও কাজী নজরুল ইসলাম। বাঙ্গালি জাতিকে তারা বিশে^র দরবারে পরিচিত করেছে। বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্ত্রী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জেলা প্রশাসক মো: খায়রুল আলম শেখ। এসময় তিনি আরো বলেন, বাঙ্গালি জাতিকে বিশে^র দরবারে যখন আমাদের এই ভুখন্ড বাংলাদেশ ছিলোনা যখন আমরা জাতিসত্তা নিয়ে আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিলাম ঠিক তখন এই দুজন ব্যাক্তি সারা বিশে^ বাঙ্গালি জাতিরবিস্তারিত পড়ুন


প্রখ্যাত মুক্তিযোদ্ধা মেজর জিয়ার রোগ মুক্তি কামনায় পিরোজপুরে নাগরিকদের দোয়া ও  মোনাজাত

স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধে সুন্দরবন সাব সেক্টর কমান্ডার মেজর (অব) জিয়াউদ্দিন আহমেদের আশুরোগ মুক্তি কামনা করে পিরোজপুরে গোপাল কৃষ্ণ টাউন ক্লাবে এক দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বুধবার আছর বাদ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া-মাহফিলে অংশ নেন ক্লাবের প্রবীণ সদস্য ও আওয়ামী লীগ নেতা এডভোকেট চন্ডীচরণ পাল, নাগরিক নেতা এডভোকেট এম এ মান্নান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, অধ্যক্ষ প্রতুল ব্রহ্ম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম চৌধুরী, ক্লাবের সদস্য সচিব এডভোকেট খান মোঃ আলাউদ্দিন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসানবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial