Thursday, July 6th, 2017
নদীতে মিলছে না ইলিশ ॥ বিপাকে জেলেরা
রবিউল হাসান রবিন, কাউখালী : ভরা মৌসুমের শুরুতে পিরোজপুরের কচা, সন্ধ্যা ও কালিগঙ্গাসহ পাচঁটি নদীতে কাক্সিক্ষত ইলিশের দেখা পাচ্ছে না। ইলিশ ধরা না পড়ায় অভাব-অনটনে ধারদেনা করে চলছে তাদের সংসার। উপজেলা মৎস্য অধিদফতর জানায়,উপজেলায় দেড় হাজার জেলে রয়েছে। এদের অধিকাংশই কচা, সন্ধ্যা, গাবখান ও কালিগঙ্গা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। প্রতিবছর মে মাসে কিছুটা কম থাকলেও জুন মাসের শুরু থেকেই জেলেদের জালে ধরা দেয় রূপালি ইলিশ। কাক্সিক্ষত ইলিশের দেখা পেয়ে হাসিতে ভরে ওঠে জেলেদের মুখ। সারা বছরের ধারদেনা শোধ করতে থাকেন দরিদ্র জেলেরা। মাছ ধরার নিষিদ্ধ সময় শেষেবিস্তারিত পড়ুন
১৭ বছর শিকল বন্দী ইন্দুরকানীর কবির
আহাদুল ইসলাম শিমুল : ঝুপড়ি ঘরের বারান্দার পাশে মোটা একটি পেয়ারা গাছ। গাছের সাথে শিকলে বাঁধা কবিরের হোসেনের বাম পা। এই বারান্দায় শিকল বন্দী অবস্থায় বসবাস তার। এখানেই তাকে খেতে, ঘুমাতে ও গোসল করতে হয়। এমনকি প্রকৃতির ডাকেও সাড়া দিতে হয় শিকল বন্দী অবস্থায়। আর এসব কিছুতে তাকে সাহায্য করে বৃদ্ধা মা সালেহা খাতুন। বর্তমানে কবিরের বয়স ৩৮ বছর। ১৫ বছর বয়সে মানষিক বিকারগ্রস্থ হয়ে পড়ে কবির। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়ার কলারন গ্রামের বাসিন্দা সে। তার বাবা আকাব্বর আলী মৃধা মারা গিয়েছে এক যুগ হয়েছে। প্রথম দিকে খুব বেশি সমস্যাবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় স্ত্রী ও সন্তানের ১৫ বছরেও খোঁজ নেয়নি প্রবাসি স্বামী আবুল কালাম
এস.এম. আকাশ, মঠবাড়িয়া : স্ত্রী ও দুই সন্তানের ভরণপোষণ না দিয়ে শ্বশুর বাড়িতে ফেলে রেখে সৌদি প্রবাসি আবুল কালাম গা ঢাকা দিয়েছে। এমনকি টানা ১৫ বছর ধরে প্রতারক প্রবাসি আবুল কালাম স্ত্রী মরিয়ম আক্তার (২৯), দুই সন্তান ছেলে অলিউল্লাহ (১৩) ও হাফসার (১১) কোন খোজঁ খবরও নিচ্ছেন না। স্ত্রী ও দুই সন্তানের যাবতীয় ভরণ পোষণ করবেন এমন মিথ্যা আশ্বাস দিয়ে শ্বশুর বাড়ি থেকে দফায় দফায় মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। স্বামীর এমন প্রতারণার কবলে পড়ে মঠবাড়িয়ার বড়শৌলা গ্রামের কৃষক শাহ আলম আকনের মেয়ে গৃহবধূ মরিয়ম আক্তার দুই সন্তান নিয়ে অতিবিস্তারিত পড়ুন
