সন্ত্রাসী হামলায় কচুয়ার ওয়ার্ড যুবলীগ নেতা আহত
কচুয়া প্রতিনিধি :
বাগেরহাটের কচুয়ায় সন্ত্রাসী হামলায় ওয়ার্ড যুবলীগ নেতা আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার সম্মানকাঠী গ্রামে এ হামলায় ঘটনা ঘটে। আহত জুয়েল সম্মানকাঠী গ্রামের মৃত ইতরুপ শেখের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঘিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক জুয়েল শেখ (২৫) বাড়ীর পাশে চায়ের দোকানে গেলে পুর্ব পরিকল্পিত ভাবে এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামী শাহীন শেখ(৩০) নাদিম শেখ(২৭) শামীম শেখ (২৫) গফ্ফার শেখ (৪৮) সহ ৭/৮ জনের সংঘবদ্ধ চক্র দু-পায়ে, হাত ও মুখে কুপিয়ে আহত করে।
এলাকাবাসী জুয়েলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কচুয়া থানার ওসি মোঃ কবিরুল ইসলাম বলেন, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Please follow and like us:
« ঈদের দিন রাতে ঢাকার গাবতলী থেকে নিখোঁজ হয়েছে ইবনুল হাসান পাপন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) আব্দুল মন্নান ফরাজী »
