Thursday, June 29th, 2017
সাংবাদিক লিটন বাশারের অকাল মৃত্যুতে
ভান্ডারিয়া প্রেসক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত
ভান্ডারিয়া প্রতিনিধি : দৈনিক ইত্তেফাকের বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিটন বাশারের অকাল মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় ভান্ডারিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের কার্যালয় সংলগ্ন চত্বরে এক শোক সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ইত্তেফাকের ভান্ডারিয়া সংবাদদাতা কাজী ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, বিএনপি নেতাবিস্তারিত পড়ুন
মুল পরিকল্পনাকারী যুবলীগ নেতা দ্বিপংকর রায়
নাজিরপুরে স্কুল শিক্ষক সমীরণ খুনের রহস্য উদঘাটন ॥ গ্রেফতার ৩
ফিরোজ মাহমুদ, নাজিরপুর প্রতিনিধি : নাজিরপুরে আলোচিত স্কুল শিক্ষক সমীরণ মজুমদার (৩৫) খুনের রহস্য উদঘাটন হয়েছে। ঘটনার তিন মাস পর হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে পেরেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কেএম মজিবর রহমান। এ খুনের ঘটনার সাথে সম্পৃক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছে খুনের মুল পরিকল্পনাকারী যুবলীগ নেতা দ্বিপংকর রায়। দি¦পংকর রায় উপজেলার পশ্চিম বানিয়ারী গ্রামের চিত্তরঞ্জন রায়ের ছেলে। অন্য দুজন হলেন, উপজেলার পশ্চিম বানিয়ারী গ্রামের মজিবর শেখের ছেলে মন্টু শেখ (৩০), একই গ্রামের বজলুর রহমান শেখের ছেলে খোকন শেখ (২৮)। খুনের পরিকল্পনাকারী দ্বিপংকর রায় (৩০) খুনের সাথে জড়িতবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ছাত্রদলের ঈদ পুণমিলনী ও পরিচিতি সভা
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ার উপজেলা ছাত্রদলের উদ্যোগে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্রদলের নেতাকর্মীদের ঈদ পুণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি দেলোয়ার হোসেন মুন্সি। সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আ.ম ইউসুফ-উজ্জামান, সাংগঠণিক সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম বাবুল, যুবদল নেতা মাসুম বিল্লা, সাবেক ছাত্রদল সভাপতি জসিম ফরাজী, পৌর ছাত্রদল নেতা হাবিবুর রহমান, ঢাকাস্থ্য ছাত্রদল নেতা মোঃ মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান, ওবায়দুল হক মিলন, মোঃ বেল্লাল সরকার বাপ্পী, আসাদুজ্জামানসহ ঢাকায় অধ্যায়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়েরবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে পুত্রবধূকে শাসন করায় মায়ের মাথা ফাটালো অবাধ্য ছেলে
স্বরূপকাঠি প্রতিনিধি : স্বরূপকাঠিতে পুত্রবধূকে নামাজ রোজার কথা বলে মৌখিক শাসানোর প্রতিবাদে জাহানারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধ মাতার মাথা ফাটিয়ে দিয়েছে তার নেশাখোর ছেলে। বৃহস্পতিবার সকালে উপজেলার সোহাগদল গ্রামের মৃত গনি আকনের ছেলে মিজানুর রহমান হাফিজ (২৬) এ ঘটনা ঘটায়। স্থানীয় সুত্রে জানাগেছে, কেবল মাথা ফাটিয়ে ক্ষান্ত হয়নি ওই মাতাল ছেলে। ছেলের আঘাতে রক্তাক্ত অবস্থায় দৌড়ে রুগ্ন মা জাহানারা বেগম বড় ছেলে মাছুমের ঘরে আশ্রয় নিলেও সেখানে গিয়েও মিজান মায়ের উপর চালাতে থাকে নির্মম প্রহার। এসময় ঘরের ভিতর থেকে জাহানারার কান্না শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলাবিস্তারিত পড়ুন
পাইকগাছা পৌরসভার প্রায় ১৭ কোটি টাকার বাজেট ঘোষণা
পাইকগাছা প্রতিনিধি : খুলনার ঐতিহ্যবাহী পাইকগাছা পৌরসভার ২০১৭-১৮ অর্থবছরের ১৬ কোটি ৮২ লক্ষ ৩০ হাজার ১৫১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে বাজেট ঘোষণা অনুষ্ঠানের সভাপতি ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বাজেট ঘোষণা করেন। বাজেটে ১৬ কোটি ২৭ লক্ষ ৯৭ হাজার ৪শত টাকা ব্যয় ধরা হয়েছে এবং ৫৪ লক্ষ ৩২ হাজার ৭৫১ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, আ’লীগনেতা রতনবিস্তারিত পড়ুন
পাইকগাছায় ইয়াবাসহ যুবক আটক
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা থানা পুলিশ ৫০ পিচ ইয়াবা সহ বিল্লাল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে। আটক যুবক বিল্লাল উপজেলার লস্কর গ্রামের আব্দুল হামিদ গোলদারের ছেলে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোমিনুর রহমান ও এএসআই মামুনুর রশীদ সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আলমতলাস্থ জনৈক কামরুল সানার হ্যাচারীর সামনের সড়ক থেকে বিক্রিকালে ৫০ পিচ ইয়াবাসহ বিল্লাল হোসেনকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পাইকগাছায় কাউন্সিলরকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাউন্সিলরকে জড়িয়ে অপপ্রচার ছড়ানোর প্রতিবাদ জানিয়েছেন ৫নং ওয়ার্ডের বাসিন্দা বজলুর রহমান। বৃহস্পতিবার সকালে এ প্রতিনিধিকে বজলুর রহমান বলেন, ঈদের ১ দিন আগে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পৌরসভার ভিজিএফ কর্মসূচির গম বিতরণ করা হয়। ওই দিন সকাল ১০টার দিকে প্রচন্ড ভীড় দেখা দেয়। এ সুযোগে অনেকেই সিরিয়াল উপেক্ষা করে গম নেওয়ার চেষ্টা করে। এ সময় দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের সাথে আমার কথা কাটাকাটি হয়। পরে আমি চলে আসলে তুচ্ছ এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার কুচক্রী একটি মহল ৫নং ওয়ার্ড কাউন্সিলর রবি শংকর মন্ডলকে জড়িয়েবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিশ্ব বিদ্যালয় ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। সংগঠনের সহ সভাপতি নজরুল ইসলাম বাদশার সভাপতিত্বে বুধবার বিকেলে অত্র সংগঠনের কার্যালয়ে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাডঃ আহসানুল কবির বাদল, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক সালমা রহমান হ্যাপি, বিশ্ব বিদ্যালয় ক্লাবের সাধারন সম্পাদক মইনুল আহসান মুন্না, আফতাবউদ্দিন কলেজের উপাধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা সভাপতি জাহাঙ্গির হোসেন নান্না, ড. জাহিদুল ইসলাম, এ্যাড. শামীমা ফেরদৌস মিলি প্রমুখ। সভায় পিরোজপুরে একটি বিশেষায়িত {কৃষি/ মেডিকেল/ কারিগরি/ বিঞ্জান ও প্রযুক্তি}বিস্তারিত পড়ুন
শোক সংবাদ
আব্দুল মন্নান ফরাজী
পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের জামিরতলা কলেজমোর এলাকার বাসিন্দা এবং অবসারপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক শামসুল ইসলাম আমিরুলের পিতা আলহাজ্ব আব্দুল মন্নান ফরাজী (৮০) বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……..রাজেউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা কলেজমোর ঈগদা মাঠে জানাজা নামাজ শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিকসূত্রে জানাগেছে।
সন্ত্রাসী হামলায় কচুয়ার ওয়ার্ড যুবলীগ নেতা আহত
কচুয়া প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় সন্ত্রাসী হামলায় ওয়ার্ড যুবলীগ নেতা আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার সম্মানকাঠী গ্রামে এ হামলায় ঘটনা ঘটে। আহত জুয়েল সম্মানকাঠী গ্রামের মৃত ইতরুপ শেখের ছেলে। এলাকাবাসী ও পুলিশ জানায়, মঘিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক জুয়েল শেখ (২৫) বাড়ীর পাশে চায়ের দোকানে গেলে পুর্ব পরিকল্পিত ভাবে এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামী শাহীন শেখ(৩০) নাদিম শেখ(২৭) শামীম শেখ (২৫) গফ্ফার শেখ (৪৮) সহ ৭/৮ জনের সংঘবদ্ধ চক্র দু-পায়ে, হাত ও মুখে কুপিয়ে আহত করে। এলাকাবাসী জুয়েলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলাবিস্তারিত পড়ুন
