বাগেরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার হোচলা এলাকায় স্বাধীন শেখ নামের (৮) বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। বুধবার সকালে একটি পুকুর তার মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে স্বজনেরা। স্বাধীন শেখ হোচলা গ্রামের জসিম শেখের ছেলে।
নিহতের পরিবার জানায়, মঙ্গলবার দুপুর থেকে শিশু স্বাধীন শেখ নিখোঁজ ছিল। তাকে অনেক খোজাখুজি করে তাকে পাওয়া যায়নি। বুধবার সকালে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে, কোন এক সময় শিশু স্বাধীন শেখ পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয়।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় সাকুরা বাস খাদে ॥ ১২ রুটে যান চলাচল বন্ধ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) জাতীয় দলের ক্রিকেটার রাজ্জাক স্বপরিবারে সড়ক দূর্ঘটনায় আহত »
