Wednesday, June 28th, 2017
ঈদের দিন রাতে ঢাকার গাবতলী থেকে নিখোঁজ হয়েছে ইবনুল হাসান পাপন
স্টাফ রিপোর্টার : ঢাকার আইডিবি ভবনের একটি কম্পিউটার দোকানের ম্যানেজার ইবনুল হাসান পাপন (৩৮) ঈদের দিন রাতে ঢাকার গাবতলী বাসষ্ট্যান্ড থেকে গ্রামের বাড়ী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের দাসখালীর উদ্দেশ্যে রওনা হওয়ার পর দু’দিন ধরে নিখোঁজ রয়েছে। রাজধানীর লালবাগ এলাকায় সপরিবারে বসবাসকারী পাপনের এই নিখোঁজ হওয়ার পর লালবাগ থানায় এ সংক্রান্ত একটি জিডি করা হয়েছে। তার সাথে থাকা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করায় ফোনটি বন্ধ পাওয়া যায়। নিখোঁজের পর তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সহকর্মীরা বিভিন্নভাবে খোঁজ-খবর করে পাপনের সন্ধান পান নি। কেউ তার সন্ধান পেলে পাপনের ভগ্নিপতি মোঃ সালেহ উদ্দিনবিস্তারিত পড়ুন
ঈদের ছুটিতে বাগেরহাটের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শানার্থীদের ভিড়
মোঃ কামরুজ্জামান, বাগেরহাট প্রতিনিধি : ঈদের ছুটিতে বাগেরহাটের বিনোদন কেন্দ্রসহ ঐতিহাসিক স্থানগুলোতে পর্যাটক ও মানুষের উপছে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদ, হযরত খানজাহান (রহ:) এর মাজার, দড়াটানা নদী তীরের বাগেরহাট পৌরপার্ক, মুনিগঞ্জ সেতুসহ বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বিনোদন কেন্দ্রগুলোতে ঢল নেমেছিল সব বয়সীদের। আত্মিয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার, প্রিয়জনের সাথে ঘুরে বেড়িয়ে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন সবাই। ধনী দরিদ্রের ভেদাভেদ ভুলে সবাই মিলে উদযাপন করেছেন পবিত্র ঈদুল ফিতরের দিনটি। সকাল থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল সাড়ে ছয়শ’ বছরের পুরানো হযরত খানজাহান (রহ.) অমর সৃষ্টি ঐতিহাসিক ষাটগম্বুজবিস্তারিত পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বাড়ী ভাংচুর লুটপাট
স্বরূপকাঠিতে বিদ্যুৎস্পৃষ্ঠে শিশুর মৃত্যু ॥ মানববন্ধন ॥ থানায় মামলা
স্বরূপকাঠি প্রতিনিধি : স্বরূপকাঠির সীমান্তবর্তী নান্দুরহার গ্রামে বিদুৎস্পৃষ্ঠ হয়ে মোঃ আলাল (১৪) নামে এক ষষ্ঠ শ্রেনীর ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ওই এলাকার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বাড়ীতে হামলা করেছে প্রতিপক্ষরা। বর্তমানে এ মৃত্যুকে কেন্দ্র করে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিদুৎস্পৃষ্ঠের মৃত্যুর ঘটনাকে হত্যার অভিযোগ এনে উত্তেজিত জনতা ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদের বাড়ীতে ব্যাপক ভাংচুর ও লুটপট চালায় চালায় প্রতিপক্ষরা বলে এ অভিযোগ পাওয়া যায়। তারা বাড়ীর মালিক আবুল কালাম আজাদের বিচার দাবী করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যূ মামলা করে ভাঙচুর ওবিস্তারিত পড়ুন
জাতীয় দলের ক্রিকেটার রাজ্জাক স্বপরিবারে সড়ক দূর্ঘটনায় আহত
বাগেরহাট প্রতিনিধি : জাতীয় দলের বাহাতি স্পীনার আব্দুর রাজ্জাক রাজ ঈদ শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। এসময়ে তার সাথে প্রাইভেটকারে থাকা পরিবারের অপর ৫ সদস্য আহত হন। ঈদের পরের দিন মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিজবাড়ি সৈয়দমহল্লায় থেকে প্রাইভেটকারে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায় জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার সড়ক দূর্ঘটনার শিকার হয়। দূর্ঘটনায় প্রাইভেটকারে থাকা স্ত্রী, দুবছর বয়সী পুত্র, একবোন ও দুই ভাগ্নির সকলেই কমবেশি আহত হয়েছেন। রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর বর্তমানে ক্রিকেটার রাজ্জাক নিজ গ্রাম সৈয়দ মহল্লায়বিস্তারিত পড়ুন
বাগেরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার হোচলা এলাকায় স্বাধীন শেখ নামের (৮) বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। বুধবার সকালে একটি পুকুর তার মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে স্বজনেরা। স্বাধীন শেখ হোচলা গ্রামের জসিম শেখের ছেলে। নিহতের পরিবার জানায়, মঙ্গলবার দুপুর থেকে শিশু স্বাধীন শেখ নিখোঁজ ছিল। তাকে অনেক খোজাখুজি করে তাকে পাওয়া যায়নি। বুধবার সকালে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে, কোন এক সময় শিশু স্বাধীন শেখ পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয়।
অল্পের জন্য রক্ষা পেল ৪০ জন বাসযাত্রী
মঠবাড়িয়ায় সাকুরা বাস খাদে ॥ ১২ রুটে যান চলাচল বন্ধ
মঠবাড়িয়া প্রতিনিধি : মঙ্গলবার রাতে ঢাকা থেকে মঠবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা বাস বুধবার ভোর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে মঠবাড়িয়া-চরখালী সড়কের বুধাই বাড়ি নাম স্থানের কালভার্ড সংলগ্ন ডোবায় পড়ে যায়। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় ৪০ জন বাসযাত্রী। প্রত্যক্ষদর্শী আজিজুর রহমান জানান, ভোর সাড়ে চারটার দিকে মঠবাড়িয়া গামী যাত্রীবাহী সাকুরা পরিবহন (ঢাকা মেট্টো ব-১১-৪৮০৪) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে চলে গেলেও বাস ও যাত্রীদের কোন ক্ষতি হয়নি। বাসটি খাদে পড়ার কারণে মঠবাড়িয়ার সাথে ঢাকা, খুলনা, বরিশাল, চাপাইনবাবগঞ্জসহ ১২ রুটের যান চলাচল বুধবার সকাল থেকে বন্ধ রয়েছে। ফলে ঈদের ছুটির পর কর্মমুখীবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় দুর্বৃত্তদের আগুনে একটি পরিবারের বাঁচার অবলম্বন পুড়ে ছাই
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় সোমবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে সাদ্দাম হোসেন নামের এক যুবকের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন মাহিন্দ্র আলফা গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সাদ্দাম হোসেন পৌর শহরের ৯নং ওয়ার্ড সবুজ নগর দক্ষিণ থানাপাড়া এলাকার মৃত সোবাহান মিয়ার ছেলে। এঘটনায় সাদ্দাম হোসেন মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ডায়েরী সূত্রে জানাগেছে, প্রতিদিনের মতো সাদ্দাম হোসেন নিজের মাহিন্দ্র গাড়ি চালিয়ে মঠবাড়িয়া পৌর শহরের থানাপাড়া এলাকার ডৌয়াতলা মাহেন্দ্র স্ট্যান্ডে মাহিন্দ্রটি রেখে ঘুমাতে যায়। হঠাৎ রাত আড়াইটার দিকে সাদ্দামের মামা বাবুল সরদারের ডাক চিৎকারে তার ঘুম ভেঙ্গে যায়।বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় যুবলীগ নেতার আত্মহত্যা
মঠবাড়িয়া প্রতিনিধি : একাধিক স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে চলতে থাকা দাম্পত্য কলহ এবং স্থানীয় কবির হত্যার বিচারাধীন মামলার এক নম্বর আসামী আলম বেপারী (৪১) মানসিক চাপে সোমবার দুপুরে বিষপানে আত্মহত্যা করেছে। নিহত আলম বেপারী মঠবাড়িয়া উপজেলার ৮নং আমড়াগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই ইউনিয়নের মানিকখালী গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। জানাযায়, আলম বেপারীর সাথে তার তিন স্ত্রীর প্রায়ই দাম্পত্য কলহ চলছিল। রবিবার রাতে তার প্রথম স্ত্রী সাবেক ইউপি সদস্য নাসিমা বেগমসহ অপর স্ত্রীদের সাথে ঝগড়ার এক পর্যায়ে তাদের মারধর করে ঘর ভাংচুর করে। পরে সোমবার দুপুরে নিজ ঘরে থাকা বিষপানবিস্তারিত পড়ুন
কাউখালীতে ছিন্নমুল প্রতিবন্ধীদের ঈদ আনন্দ
কাউখালী প্রতিনিধি : কাউখালী উপজেলার আমরাজুড়ীর সন্ধ্যা নদীর তীর বসবাসরত প্রতিবন্ধী ও ছিন্নমুল শিশুদের নিয়ে ঈদের দিন প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে ব্যতিক্রমি এক অনুষ্ঠানে আয়োজন করে। আয়োজিত এ অনুষ্ঠানে ছিল শিশুদের মাঝে নতুন জামা বিতরণ, মিষ্টি ও সেমাই দিয়ে আপ্যায়ন এবং নৌকা ভ্রমণ। এ অনুষ্ঠানের আয়োজন প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আঃ লতিফ খসরু ঐদিন শিশুদের হাতে তুলে দেয় রং বেরংয়ের বেলুন। শিশুরা হৈ হুল্লোর করে দিনটি উদযাপন করে। পরে প্রতিবন্ধী ও ছিন্নমুল শিশুদের নিয়ে নৌকায় ভ্রমণ করা হয়। বাক প্রতিবন্ধী শারমিনের মা মঞ্জিলা বলেন, মোর সেয়ামি বোবা ও চাইরডা মাইয়্যা পোলাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে পাকা সড়কের দাবীতে ইউনিয়নবাসীর মানববন্ধন
স্টাফ রিপোর্টার : একটি পাকা সড়কের দাবীতে মানববন্ধন করেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নবাসী। গতকাল বুধবার দুপুরে মালিখালী ইউনিয়ন উন্নয়ন ইউনিটির ব্যানারে বাঁশখালী থেকে চাঁদকাঠী পর্যন্ত পাকা সড়ক নির্মানের দাবীতে লড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধনে অংশগ্রহন করেন স্থানীয় কয়েক’শ জনসাধারণ। এ উপলক্ষে লড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন চেয়ারম্যান সুমন মন্ডল মিঠু, আতিয়ার রহমান, সুভাষ মজুমদার, বিনয় কৃষ্ণ সিকাদর, স্বপন সিকদার, বিনয় মোহন্ত, সুখময় বিশ্বাস, বাবু সিদ্দিতী, নাহার রঞ্জন বিশ্বাস প্রমুখ। বাবু ভক্ত দাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রানকৃষ্ণ বিশ্বাস। এর আগে মালিখালী ইউনিয়নবিস্তারিত পড়ুন
