প্রধান সূচি

Wednesday, June 28th, 2017

 

সাংবাদিক লিটন বাশারের অকাল মৃত্যুতে ভান্ডারিয়া প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ

ভান্ডারিয়া প্রতিনিধি : বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিসের উপ-প্রধান এবং বরিশাল থেকে প্রকাশিক দৈনিক দখিনের মুখের সম্পাদক লিটন বাশার এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ভান্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ভান্ডারিয়া সংবাদদাতা কে এম ফজলুর রহমান, সাংবাদিক শঙ্কর জীৎ সমদ্দারসহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও উপজেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে সদ্য প্রয়াত লিটন বাশারের আত্মার শান্তি কামনায় শোক সভা ও দোয়া মিলাদের উদ্যোগ নেয়া হয়েছে।


ভান্ডারিয়ায় ঈদের বিকেলে দর্শণার্থীদের উপচে পড়া ভীড়

ভান্ডারিয়া প্রতিনিধি : ভান্ডারিয়ায় সোমবার ঈদুল ফিতরের দিন দেশের অন্যান্য স্থানের ন্যায় সকালে নতুন পোষাকে দেশের সমৃদ্ধি ও শান্তি কামনায় পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে ঈদগা মাঠে প্রধান প্রধান ঈদের জামাত শেষে বিভিন্ন বয়সী মানুষ একে অপরে আলীঙ্গন ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে দিয়ে শেষ হয় পবীত্র ঈদ উল ফিতরের দিনের শুরু। তার পর সামর্থ অনুযায়ী বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নাস্তা এবং মজাদার খাবারের ধুম চলে। দুপুর গড়িয়ে বিকেল পড়তে না পড়তেই দেশের বড় বড় শহরে চাকুরী করা বিভিন্ন পেশাজীবিরা ঈদের ছুটিতে নাড়ীর টানে বাড়ি আসা মানুষজন তাদের সন্তান, সন্ততিবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে আনন্দঘন পরিবেশে ঈদ পুর্নমিলনি অনুষ্ঠান

স্বরূপকাঠি প্রতিনিধি : স্বরূপকাঠির ভরতকাঠিতে এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশে ঈদ পুর্নমিলনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে (ঈদের দ্বিতীয় দিন) উপজেলার প্রত্যন্ত এলাকার ওই বৃহৎ ইউনিয়নে সর্বসাধারন ভরতকাঠি বাজারে ওই অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে কৃষি বান্দব ওই এলাকার মানুষেরা একে অপরের মাঝে ঈদের হাসি আনন্দ ভাগাভাগির পাশাপাশি এলাকার দুর্ভোগের কথাগুলো তুলে ধরেন। ইব্রাহিম ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকৌশলী গৌতম চন্দ্র মৃধা, বিশেষ অতিথি শিক্ষাবিদ হীরা লাল বড়াল। সাংবাদিক মোঃ কাওসার উদ্দীন তালুকদারের একান্ত প্রচেষ্টায় আয়োজিত ওই ঈদ পুর্নমিলনি অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পল্টু রায়, নুরুল ইসলাম, জাকির হোসেন,বিস্তারিত পড়ুন


লোকালয় থেকে উদ্ধার হরিণ সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবন থেকে মোংলার লোকালয়ে চলে আসা একটি চিত্রা হরিণ উদ্ধারের পর পুনরায় বনে ফেরত পাঠিয়েছে বন বিভাগ। উদ্ধার করা হরিণটি করমজল পর্যটন স্পট ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ছেড়ে দেয়া হয়েছে। করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবির জানান, বুধবার সকালে উপজেলার চিলা ইউনিয়নের চিলা বাজার এলাকায় স্থানীয় লোকজন একটি চিত্রা হরিণ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে চাদপাই ষ্টেশন ও করমজল থেকে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এসে হরিণটি উদ্ধার করে। এর আগে স্থানীয় লোকজন হরিণটিকে ধরে চিলা বাজারের আওয়ামী লীগবিস্তারিত পড়ুন


লিটন বাশারের মৃত্যুতে পিরোজপুর প্রেসক্লাবের শোক

স্টাফ রিপোর্টার : দৈনিক ইত্তেফাকের বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিটন বাশারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু এবং সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান, সাংবাদিক লিটন বাশারের মৃত্যুতে পিরোজপুরসহ বরিশাল বিভাগের সাংবাদিকরা একজন সাহসী সাংবাদিককে হারালো।


ঈদের দিনে প্রতিপক্ষের হামলায় আহত ৫

স্টাফ রিপোর্টার : ঈদের খুশি ভাগ করতে পারলেন না আনোয়ার সিকাদারের পরিবারের সদস্যবৃন্দ। ঈদের দিন সকালে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি হতে হয় তার ও তার পরিবারের চার সদস্যদের। চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার কলারন চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত কলারন চন্ডিপুর গ্রামের মৃত মনসুর সিকাদারের পুত্র আনোয়ার সিকাদর (৩৮), তার স্ত্রী সেলিনা বেগম (২৮), ভাই মোস্তফা সিকদার (৪৬), মোস্তফা সিকদারের স্ত্রী রুলিয়া বেগম (৩৬), ছেলে এমরান সিকদার (১৭)কে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পারিবারিক সুত্রে জানা যায়,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial