পাইকগাছায় সহপাঠির সাথে ছবি তোলাকে কেন্দ্র করে যুবককে মারপিট
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় স্কুল সহপাঠির সাথে তোলা ছবিকে কেন্দ্র করে হাফিজুর গাজী নামের এক যুবককে মারপিট করে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত যুবক বাদী হয়ে প্রতিপক্ষ স্কুল ছাত্রসহ দু’জনকে আসামী করে থানায় মামলা করেছে। তবে মামলার কোন আসামী এখনো আটক হয়নি বলে জানাগেছে।
মামলা সূত্রে জানাযায়, উপজেলার বয়ারঝাপা গ্রামের জয়নাল সরদারের স্কুল পড়–য়া ছেলে শরিফুল সরদার একই স্কুলের দুটি মেয়ের সাথে পৃথক তোলা দুটি ছবি একই এলাকার সামাদ গাজীর ছেলে হাফিজুর গাজীর মোবাইলে হস্তান্তর করে। পরে হাফিজুর ওই ছবি বিভিন্ন লোককে দেখালে বিষয়টি জানতে পেরে শরিফুল হাফিজুরের উপর ক্ষিপ্ত হয়। এরই জের ধরে ঘটনার দিন শনিবার রাত ৯ টার দিকে হাফিজুর সোলাদানা বাজার থেকে সার কিনে বাড়ী যাওয়ার সময় জৈনক শফিকুল ইসলামের বাড়ীর সামনে পৌছালে প্রতিপক্ষ শরিফুল ও তার লোকজন হাফিজুরের উপর হামলা করে বেদম মারপিট করে। এতে হাফিজুর গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত যুবক হাফিজুর বাদী হয়ে শরিফুল ও আকাশ বিশ্বাসকে আসামী করে থানায় মামলা করে।
