Thursday, June 22nd, 2017
এমপি হারুনকে আবারও আদালতে হাজিরের নির্দেশ
বিশেষ প্রতিবেদক : এক কোটি টাকার চেক প্রতারণার আরেকটি মামলায় সংসদ সদস্য হারুনকে আবারও আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন। এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী শওকত হোসেন মিয়া সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার এ মামলায় এমপি হারুনের আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। তবে বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি না করে পুনরায় এমপি হারুনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এ নিয়ে এমপি হারুন এই মামলায় দ্বিতীয়বার আদালতে হাজির হলেন নাবিস্তারিত পড়ুন
পিরোজপুর গণতান্ত্রিক বাজেট আন্দোলনের উদ্যোগে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার : “ভ্যাটের বোঝা কমাও, বিকল্প অর্থায়নে সেবার মান বাড়াও” এই শ্লোগানকে সামনে রেখে গণতান্ত্রিক বাজেট আন্দোলন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে ‘বাজেট ও জনসেবা খাত বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর সিডিআই নেটওয়ার্কের সভাকক্ষে সংগঠনের আহবায়ক অবসরপ্রাপ্ত প্রুধান শিক্ষক কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে মূল বিষয়বস্তুু বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন জেলা কমিটির সদস্য সচিব এবং পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান। আলোচনায় অংশ নেন, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, সহযোগি অধ্যাপক মোঃ মিজানুর রহমান, অধক্ষ প্রতুল ব্রক্ষ্ম, সুপ্র জেলা সম্পাদক মইনুলবিস্তারিত পড়ুন
পিরোজপুরে পুলিশের তৎপরতা…
ষ্টাফ রিপোর্টার : ঈদ উপলক্ষে পিরোজপুরে আইন শৃংখলা বাহিনী নগরবাসী ও ঈদ মাকের্টের নিরাপত্তায় বিশেষভাবে তৎপর হয়ে উঠেছে। শহরের বিভিন্ন মার্কেটে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। এছাড়া ঈদের মার্কেটসহ পৌর এলাকার বিভিন্ন সড়কে পুলিশের একাধিক টিম টহল দিচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে সদর থানার ওসি মোঃ মাসুমুর রহমান বিশ্বাসের নেতৃত্বে থানা পুলিশের একটি টহল টিম শহরের বিভিন্ন সড়কে মটর সাইকেলে চড়ে টহল দেয়। ছবিটি শহরের থানা সড়ক এলাকা থেকে তোলা।
পিরোজপুরে বিএনপি অফিসে দুর্বৃত্ত হামলা
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলা বিএনপি অফিসে বিএনপি’র একাংশের ডাকা সংবাদ সম্মেলনে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের পোস্ট অফিস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির একাংশের পক্ষে ব্যারিষ্টার এম সরোয়ার হোসেন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলন শুরু করার পাঁচ মিনিটের মাথায় লাঠি ও জিআই পাইপ নিয়ে একদল দুর্বৃত্ত বিএনপি অফিসের ওপর হামলা চালায়। এ সময় অফিসের জানালা ও দরজায় আঘাত করে ভাঙার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এ সময় বিএনপি অফিসের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক অবরুদ্ধ হয়ে পড়েন। পরে পুলিশ এসে সাংবাদিকদের নিরাপদে নিয়ে যায় এবংবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে জেপি’র ইফতার মাহফিল
ইন্দুরকানী প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় পার্টি জেপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইন্দুরকানী জেপির সভাপতি আসাদুল কবির স্বপন। উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবির মজনু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা বেগম, ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন শেখ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আঃ লতিফ, উপজেলার জেপি’র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার বাবুল, আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন সেলিম, মাহবুব ফকির, মনির সিকদার, মহিলা জাতীয় পার্টি জেপির সভানেত্রী শারমিন হোসেন, সাংবাদিক ফারুক হোসাইন, আজাদ হোসেন বাচ্চু, উপজেলাবিস্তারিত পড়ুন
নারীদের ক্ষমতায়নে ইন্দুরকানীতে যুব নারীদের প্রশিক্ষণ
ইন্দুরকানী প্রতিনিধি : নারীদের ক্ষমতায়নে ইন্দুরকানীতে যুব নারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হুদা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি এম, আহসানুল ছগির, মৎস্য নার্সারার আসাদুজ্জামান প্রমুখ। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে এ উপজেলায় নারীদের মৎস্য চাষের আগ্রহ বৃদ্ধি ও নারীদের সামনে নিজের পায়ে দাড়াবার জন্য স্বাবলম্ভী হওয়ার লক্ষে এ প্রশিক্ষণ দেয়া হয়।
মঠবাড়িয়ায় জমে উঠেছে ঈদ বাজার
এস.এম. আকাশ, মঠবাড়িয়া : ঈদ মানে আনন্দ, ঈদ মানে নতুন পোষাক। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পরেই পবিত্র ঈদ-উল ফিতর। ঈদকে লক্ষ্য করেই মঠবাড়িয়ায় জমে উঠেছে ঈদের বাজার। শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী, বৃদ্ধ-বৃদ্ধাদের মাঝে আনন্দের শেষ নেই। সবাই এখন নতুন জামা কাপড়সহ নানা সাজগুজের কেনাকেটার জন্য ছুটে যাচ্ছেন গার্মেন্টসসহ কসমেটিক্স এর দোকান গুলোতে। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। তাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনার ধুম। ফুটপাত থেকে শুরু করে অভিজাত বিপণী বিতান পর্যন্ত প্রতিটি দোকানে লক্ষ্য করা যাচ্ছেবিস্তারিত পড়ুন
মৃত্যু বাষির্কী
দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার পিরোজপুরের আঞ্চলিক প্রতিনিধি দেবদাস মজুমদারের মা ও বাংলাদেশ দলিল লেখক সমিতি মঠবাড়িয়া শাখার সাবেক সভাপতি স্বর্গীয় শরৎ চন্দ্র মজুমদারের স্ত্রী প্রয়াত প্রভাষিনী মজুমদারের প্রথম মৃত্যু বার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে উত্তর মিঠাখালী তাঁর গ্রামের বাড়িতে দিনভর ধর্মীয় নান অনুষ্ঠানাদী ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে তার আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা গেল।
সুন্দরবনে নতুন দস্যুবাহিনীর আত্মপ্রকাশ
মুক্তিপনের দাবীতে ১০ জেলেকে অপহরণ
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনে সুমন বাহিনী নামের একটি নতুন দস্যু বাহিনী আত্মপ্রকাশ করেছে। গত দু’দিনের ব্যবধানে দস্যু গ্রুপের সদস্যরা সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বিভিন্ন এলাকায় হানা দিয়ে উপজেলার ৪ মৎস্য ব্যবসায়ীর কমপক্ষে ১০ জেলেকে মোটা অংকের চাঁদার দাবীতে অপহরণ করে নিয়েছে বলে খবর পাওয়া গেছে। জেলেদের সূত্র জানায়, হঠাৎ করে গত ২০ ও ২১ জুন সন্ধ্যায় সুমন বাহিনী নামের ৬-৭ জনের একটি দস্যু দল চাঁদপাই রেঞ্জের তাম্বলবুনিয়া ও কলামুলা এলাকায় অবস্থানরত জেলেদের বহরে হামলা চালায়। এ সময় দস্যুরা ৮-১০ টি নৌকায় হানা দিয়ে সুন্দরবন সংলগ্ন উপজেলার রতিয়া রাজাপুর ওবিস্তারিত পড়ুন
সুন্দরবনের ৭ বনদস্যু বাহিনী স্বাভাবিক জীবনে ফিরে আসায় র্যাবের ঈদ উপহার
বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের আতœসর্ম্পনকারী ৭টি বনদস্যু বাহিনীর ৮৪ জন সদস্য স্বাভাবিক জীবনে ফির আসায় র্যাব উপহার সামগ্রী দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মোংলার ইঞ্জিনিয়ারিং ঘাটে ৮৪ জন সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরন করে র্যাব। র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির এতথ্য নিশ্চিত করেছেন। র্যাব-৮ জানায়, বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারিং ঘাটে র্যাব মহারিচালকের পক্ষ থেকে র্যাবের উপসহকারী পরিচালক মোঃ জামান উদ্দিন বনদস্যুদের হাতে লুঙ্গি, শাড়ি এবং সেমাই ও চিনি তুলে দেন। বনদস্যুরা পরিবার পরিজন নিয়ে যাতে ভাল ভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য র্যাবের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়াবিস্তারিত পড়ুন
