প্রধান সূচি

Thursday, June 22nd, 2017

 

সুন্দরবনের কর্তন নিষিদ্ধ ২শ ঘনফুট সুন্দরীকাঠ আটক

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলার মামার ঘাট এলাকা থেকে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ ২ শত ঘনফুট সুন্দরী গাছ আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মামার ঘাট সংলগ্ন দুইটি কাঠের আড়ৎ অভিযান চালিয়ে এই চোরাই সুন্দরী কাঠ আটক করা হয়। পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জ কর্মকর্তা মোঃ মেহেদীজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন। সুন্দরবন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই ষ্টেশন অফিসার মোঃ নুরুজ্জামান বনপ্রহরীদের নিয়ে বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মামার ঘাট সংলগ্ন দুইটি কাঠের আড়ৎ অভিযান চালায়। এ সময় ওই দুই গোলা থেকে প্রায় ২শ ঘনফুট আয়তনের ৮০ মণ সুন্দরী গাছের জ্বালানীবিস্তারিত পড়ুন


পাইকগাছায় এমপি’র মধ্যস্থতায় পুলিশ ও ডাক্তারদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় অবশেষে এমপি’র মধ্যস্থতায় অবসান হলো পুলিশ ও ডাক্তারদের মধ্যে ভুল বোঝাবুঝি। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমঝোতার মাধ্যমে চিকিৎসা সেবা নিয়ে উভয়ের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান করা হয়। উল্লেখ্য, বুধবার সকালে থানা পুলিশের অসুস্থ্য এক কনস্টেবলের (ড্রাইভার) চিকিৎসা সেবা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডলের সাথে থানার ওসি আমিনুল ইসলামের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এ নিয়ে ডাঃ সঞ্জয়ের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়। যা নিয়ে হাসপাতালের ডাক্তারদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এতে একদিকেবিস্তারিত পড়ুন


পাইকগাছায় ভিক্ষুকদের মাঝে ঈদ ও খাদ্য সামগ্রী বিতরণ

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সহ পৌরসভার ভিক্ষুকদের মাঝে ঈদ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ। উপস্থিত ছিলেন, সিএ গোলাম সরোয়ার, কৃষ্ণপদ মন্ডল, দিপংকর মন্ডল, উত্তম কুমার,সাইফুল ইসলাম ও সুমন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের খতিববিস্তারিত পড়ুন


পাইকগাছায় সকাল ৮ টায় ঈদের জামাত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আসন্ন ইদুল ফিতরের জামাত ও নামাজের সময় নির্ধারণ উপলক্ষে পৌরসভার ইমাম পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মেয়র সেলিম জাহাঙ্গীর। বুধবার দুপুরে মেয়রের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু, পৌর সচিব তুষার দাশ, পৌর ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওঃ রইসুল ইসলাম, হাফেজ মাওঃ শামছুদ্দীন, মাওঃ সাদেক, নূরুজ্জামান, সিরাজুল ইসলাম ও ইব্রাহিম। সভায় বৃষ্টি না হলে কেন্দ্রীয় ঈদগাহ এবং বৃষ্টির কারণে ঈদগাহ ব্যবহারের অনুপযোগী হলে পৌরসভার থানা জামেবিস্তারিত পড়ুন


পাইকগাছায় সহপাঠির সাথে ছবি তোলাকে কেন্দ্র করে যুবককে মারপিট

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় স্কুল সহপাঠির সাথে তোলা ছবিকে কেন্দ্র করে হাফিজুর গাজী নামের এক যুবককে মারপিট করে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত যুবক বাদী হয়ে প্রতিপক্ষ স্কুল ছাত্রসহ দু’জনকে আসামী করে থানায় মামলা করেছে। তবে মামলার কোন আসামী এখনো আটক হয়নি বলে জানাগেছে। মামলা সূত্রে জানাযায়, উপজেলার  বয়ারঝাপা গ্রামের জয়নাল সরদারের স্কুল পড়–য়া ছেলে শরিফুল সরদার একই স্কুলের দুটি মেয়ের সাথে পৃথক তোলা দুটি ছবি একই এলাকার সামাদ গাজীর ছেলে হাফিজুর গাজীর মোবাইলে হস্তান্তর করে। পরে হাফিজুর ওই ছবি বিভিন্ন লোককে দেখালে বিষয়টি জানতে পেরে শরিফুল হাফিজুরেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial