প্রধান সূচি

বাগেরহাটে জাতীয় পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে জেলা জাতীয় পার্টির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের নিউ মার্কেটস্থ জেলা জাতীয়পার্টির দলীয় কার্যালয় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় ওলামা পার্টির সাধারন সম্পাদক মাওলানা এসএম আল জুবায়ের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাতাব উদ্দিন, সেকেন্ড অফিসার মোঃ এনায়েত হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক হাওলাদার রুহুল আমীন, জাতীয় পার্টির নেতা বেগ মোকারম হোসেন, শেখ মাহাবুবুর রহমান লিটন, রাহুল দেব মন্ডল, মোল্লা জশিম উদ্দিন, রেজাউল ইসলাম প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial