Wednesday, June 21st, 2017
মঠবাড়িয়ায় আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার মঠবাড়িয়া কেন্দ্রীয় ইদগাহ ময়দানে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমান, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একেএম সেলিম মিয়া, সহ-সভাপতি ডা. এম নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান সাদিকুর রহমান, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এমাদুল হক খান, সহ-সভাপতি আরিফ-উল-হক, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, পৌর বিএনপি’র সভাপতি কেএম হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ, দপ্তর সম্পাদকবিস্তারিত পড়ুন
মানুষ মানুষের জন্য
অসহায়দের সহায় স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্রী এ্যাম্বুলেন্স
মিজানুর রহমান : প্রয়োজনীয় ওষুধ কেনার টাকাই হাতে নেই, তার উপর ডাক্তার বলেছেন রোগীকে জরুরী ভিত্তিতে খুলনায় নিয়ে যেতে হবে। মাথায় হাত দিয়ে পিরোজপুর সদর হাসপাতালের বারান্দায় দিশেহারা অবস্থ্য়া বসে ছিলেন শহরের মধ্যরাস্তার রিক্সাচালক জালাল উদ্দিন। কিভাবে সামলাবেন ভাইয়ের চিকিৎসা খরচ সে ভাবনায় কাতর তিনি। এসময় স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের এ্যাম্বুলেন্স বিনা খরচায় পৌছে দিল তাদের গন্তব্যস্থল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য; একটু সহানুভুতি কি মানুষ পেতে পারে না?” উপমহাদেশ প্রখ্যাত সংগীতশিল্পী ভুপেন হাজারিকার কালজয়ী এ গানের কথাকে হৃদয়ে ধারন করে পিরোজপুর শহরের কয়েকজন যুবকবিস্তারিত পড়ুন
কচুয়ায় আত্মহত্যার প্ররোচনায় মামলা ॥ আটক-২
কচুয়া প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় সুদের টাকা না দিতে পারায় সুদখোরদের হামলার অপমান সইতে না পেরে আতœহত্যা করেছে একজন ব্যবসায়ী। বুধবার দুপুরে মৃতের স্ত্রী প্রিয়ন্তি সাহা বাদী হয়ে কচুয়া থানায় আতœহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলা সুত্রে জানাগেছে, উপজেলার চরকাঠী এলাকার মৃত নিরঞ্জন সাহার ছেলে সুজয় সাহা (৪২) কচুয়া বাজারে চা-রুটির দোকান দিয়ে সংসার চালাতো। কিছুদিন আগে নিজের প্রয়োজনে ফাঁকা চেক দিয়ে সুদে মহাজনের কাছ থেকে ২০ হাজার টাকা নেয়। পরে ৩৫ হাজার টাকা দাবী করায় সুজয় বাড়ীর গাছ বিক্রি করে তা পরিশোধ করে চেক ফিরিয়ে নেয়। মঙ্গলবার সকালে আবারোবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীর একটি নিয়োগ পরীক্ষা
দুই নেতার ভাগাভাগি ॥ অতঃপর ফলাফল?
কন্ঠ রিপোর্ট : ইন্দুরকানীর উপজেলা সদরসহ আনাচে কানাচে গত চার দিন ধরে একটি খবর নাকি গুজব অনেকের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। আর সে খবরটি হলো গত ১৭ জুন এ উপজেলায় অনুষ্ঠিত ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী নিয়োগ দানের ইজারা নিয়েছেন দু’রাজনৈতিক নেতা। নেতাদ্বয় এক এক জন ছয়টি করে নিয়োগ ভাগ করে নিয়েছেন। এর জন্য পদপ্রতি ডাক উঠেছে ৬ থেকে ৭ লাখ টাকা করে। এ দুজনর একজন সরকারি দলের নেতা অন্যজন সরকারি জোটের শরিক দলের নেতা। ইন্দুকানীবাসী এ খবরটির সত্যতা কেউ মানতে চান আবার অন্যরা বিশ্বাস করতে রাজি নন।বিস্তারিত পড়ুন
ইউনিয়ন পরিষদের সাথে সনাক এর মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার : পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের সাথে “বিবেক” প্রকল্পে স্থানীয় সরকার খাতে সনাকের কার্যক্রম ও প্রত্যাশাসমূহ তুলে ধরে মতবিনিময় সভা করেছে টিআইবি। বুধবার সকালে টিআইবির সহযোগী সংগঠন সনাকের আয়োজনে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। পিরোজপুর টিআইরি’র এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোঃ মিরাজুর রহমান রাজু মোল্লা। মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদকে জনবান্ধব করার জন্য স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ ও তথ্যের উন্মুক্তকরণ, স্ট্যান্ডিং কমিটিগুলো সক্রিয় করণ, নারী প্রতিনিধিদের ক্ষমতায়নের জন্য ইউপি’র বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মসূচিতে নারী সদস্যেরবিস্তারিত পড়ুন
পিরোজপুর জেলা রিপোর্টার্স ক্লাব এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পুরাতন কালেক্টরেট ভবনের নিচতলায় ক্লাবের অফিস মিলোনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিএস সাধারন শিক্ষা সমিতি পিরোজপুর জেলা শাখার সাধারন সম্পাদক শেখ রফিকুল ইসলাম, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, বরিশাল টিটিসি কলেজের সহকারী আধ্যাপক কাজী জাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর আঃ সালাম বাতেন, পিরোজপুর মা ও শিশু কল্যান কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ ইকবাল হোসেন, জেলা সমাজ কল্যান অফিসের (প্রবেশন) কর্মকর্তা এ.এম. মাসুদ রানা, সুপ্র’র জেলা সম্পাদক মাইনুল আহসান মুন্না প্রমুখ। পিরোজপুর জেলা রিপোর্টার্সবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে মুক্তিযোদ্ধা পুত্রের মাথা ফাটালো যুবলীগ নেতা
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে ফেসবুক আইডির মন্তব্যকে কেন্দ্র করে এক মুক্তিযোদ্ধা পুত্রের মাথা ফাটালো যুবলীগ নেতা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর বাজারে এ ঘটনা ঘটে। আহতের নাম আসাদুল ইসলাম মুন্না (২৫)। সে বালিপাড়া ইউনিয়নের চরবলেশ^র গ্রামের মুক্তিযোদ্ধা সফিকুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জনা যায়, উপজেলার চন্ডিপুর গ্রামের সৌদি প্রবাসীর এক স্ত্রীকে ব্যক্তিগত বিষয়ে ডেকে নিয়ে কয়েকদিন পূর্বে চন্ডিপুর বাজারের একটি মার্কেটে বসে থাপ্পর মারে বালিপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুল মাতুব্বর। আর এ ঘটনা নিয়ে মুক্তিযোদ্ধা পুত্র আসাদুল ইসলাম মুন্না তার নিজের ফেসবুক আইডিতে মন্তব্যবিস্তারিত পড়ুন
একনেকের সভায় অনুমোদন
ভান্ডারিয়া-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক প্রশস্ত হচ্ছে
এস. এম. আকাশ, মঠবাড়িয়া : দক্ষিনাঞ্চালের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবীর ফসল অবশেষে ভান্ডারিয়া – মঠবাড়িয়া – পাথরঘাটা সড়কটি আঞ্চলিক মহা সড়কে উন্নীত করা হলো। মঙ্গলবার শেরে-বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পটি অনুমোদন দেন। ওই প্রকল্পের জন্য নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০৪ কোটি ৭৭ লাখ টাকা। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বরগুনা জেলার পাথরঘাটা ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া এবং ভান্ডারিয়া হয়ে বিভাগীয় শহর বরিশালের নিরাপদ ও নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। এদিকে এ প্রকল্প অনুমোদন হওয়ায় উপকূলীয় দক্ষিনাঞ্চলেরবিস্তারিত পড়ুন
প্রকাশ ঘোষ বিধান
যোগ ব্যায়াম দেহ ও মনের প্রশান্তি ঘটে
২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। বিশ্বের ১৯০টি দেশে দিবসটি পালিত হচ্ছে। তৃতীয় বারের মতো পালিত হলো যোগ দিবস। প্রথমবার ১৯১৫ সালে ভারতের চ-িগড়ে ক্যাপটল কমপ্লেক্সে ইয়োগার গণজমায়তে সবার সঙ্গে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ শব্দের অর্থ হলো দেহ ও মনের প্রগাঢ় সংযোগ বা ঐকান্তিক মিলন। যোগ বলতে বুঝায়, কার সঙ্গে যোগ এবং সেই যোগ ঘটাবে কে- এসব বুঝতে হলে নিজের সঙ্কীর্ণি গ-ি ছেড়ে সৃষ্টি মুলের দিকে তাকাতে হবে। কারণ যোগ মানেই আদির সঙ্গে প্রান্তের যোগ, মূলের সঙ্গে শাখার যোগ, বৃহত্তরের সঙ্গে ক্ষুদ্রের যোগ। ঋষি যাজ্ঞবল্ক্য জীবতœার সঙ্গে পরমবিস্তারিত পড়ুন
হবিগঞ্জের সুখিয়া হত্যার বিচারের দাবীতে
মঠবাড়িয়ায় দলিত পরিষদের মানববন্ধন
মঠবাড়িয়া প্রতিনিধি : হবিগঞ্জে সন্ত্রাসী সাইদুর কর্তৃক সুখিয়া’কে ধর্ষণ শেষে হত্যার প্রতিবাদ ও জড়িত হত্যাকারীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মঠবাড়িয়া দলিত পরিষদ ও বাংলাদেশ রবিদাস ফোরামের যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার সকালে স্থানীয় পৌরসভার সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন বক্তব্য রাখেন, উপজেলা দলিত পরিষদের সভাপতি যোগেন রবিদাস, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শুরেণ রবিদাস, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গোপাল রায়, দলিত পরিষদের নেতা পলাস দাস, উপজেলা রবিদাস ফোরামের নেতা দিপক রবিদাস প্রমূখ। উল্লেখ্য, গত ১২ জুন সন্ত্রাসী সাইদুর সুখিয়াকে ধর্ষণ শেষে হত্যা করে।
