Wednesday, June 21st, 2017
শোক সংবাদ
ইস্কান্দার আলী খলীফা
মঠবাড়িয়া পৌর শহরের প্রবীন ব্যবসায়ী মোঃ ইস্কান্দার আলী খলীফা বার্ধক্যজনিত কারণে বুধবার সকালে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি স্ত্রী, ৭ মেয়ে ও ২ ছেলে রেখে গেছেন। বুধবার আসর নামাজবাদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম এবং মরহুমের শিংগা গ্রামের বাড়ি দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাঁর লাশ দাফন করা হয়। – মঠবাড়িয়া প্রতিনিধি।
বাগেরহাটে অস্ত্রসহ র্যাবের হাতে যুবক আটক
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা এলাকা থেকে অস্ত্রসহ আলামিন ইসলাম মনির (৩১) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৬। মঙ্গলবার দুপুরে উপজেলার ফয়লা একটি ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলিসহ তাকে আটক করে র্যাব। আটক আলামিন ইসলাম মনির রামপালের গৌরম্ভা এলাকার মোছলেম উদ্দিন শেখের ছেলে। র্যাব-৬ এর লেফটেন্যান্ট কমান্ডার জাহিদ বলেন, ফয়লা এলাকায় কয়েকজন যুবক অস্ত্র নিয়ে ঘোরা ফেরা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি অস্ত্র ও গুলিসহ আলামিনকে আটক করা হয়। তবে তার সাথে থাকা অপর তিন যুবক পালিয়ে যায়।বিস্তারিত পড়ুন
বাগেরহাটে জাতীয় পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে জেলা জাতীয় পার্টির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের নিউ মার্কেটস্থ জেলা জাতীয়পার্টির দলীয় কার্যালয় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় ওলামা পার্টির সাধারন সম্পাদক মাওলানা এসএম আল জুবায়ের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাতাব উদ্দিন, সেকেন্ড অফিসার মোঃ এনায়েত হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক হাওলাদার রুহুল আমীন,বিস্তারিত পড়ুন
পাইকগাছায় ইংল্যান্ডের ইস্ট এঞ্জেলা ইউনিভার্সিটির প্রতিনিধি কে লউ এর মতবিনিময়
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় স্থানীয় সরকার ব্যবস্থা ও শরীক কর্মসূচির কার্যক্রমের উপর স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন ইংল্যান্ডের ইস্ট এঞ্জেলা ইউনিভার্সিটির প্রতিনিধি কে লউ। তিনি বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী ও ইউএনও মোঃ ফকরুল হাসানের সাথে মতবিনিময় করেন। এরপর তিনি গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ এবং কমিউনিটি লেভেলের সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শরীক প্রকল্পের এ,কে,এম ফজলুর রহমান, আই,আর,ভি খুলনার মালিহা জুথি, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ,বিস্তারিত পড়ুন
পিতা-মাতার সাথে অসাদাচারণ করার অপরাধে
পাইকগাছায় গাঁজাসহ আটক যুবককে ৬ মাসের কারাদন্ড
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় গাঁজাসহ আটক যুবককে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। আটক যুবক সুমন সাধু উপজেলার মেলেকপুরাইকাটী গ্রামের স্বপন সাধুর মাদকাসক্ত ছেলে। প্রাপ্ত অভিযোগে জানাযায়, মাদকাসক্ত সুমন মাদকের টাকা না পেয়ে প্রায় প্রতিনিয়ত পিতা-মাতার সাথে অসাদাচারণ করে। ঘটনার দিন বুধবার সকাল ৯ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী তার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ৯ (১) ধারা মোতাবেক সুমনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,বিস্তারিত পড়ুন
