প্রধান সূচি

বাগেরহাটে অস্ত্রসহ র‌্যাবের হাতে যুবক আটক

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা এলাকা থেকে অস্ত্রসহ আলামিন ইসলাম মনির (৩১) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৬। মঙ্গলবার দুপুরে উপজেলার ফয়লা একটি ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলিসহ তাকে আটক করে র‌্যাব। আটক আলামিন ইসলাম মনির রামপালের গৌরম্ভা এলাকার মোছলেম উদ্দিন শেখের ছেলে।

র‌্যাব-৬ এর লেফটেন্যান্ট কমান্ডার জাহিদ বলেন, ফয়লা এলাকায় কয়েকজন যুবক অস্ত্র নিয়ে ঘোরা ফেরা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি অস্ত্র ও

গুলিসহ আলামিনকে আটক করা হয়। তবে তার সাথে থাকা অপর তিন যুবক পালিয়ে যায়। এ ঘটনায় র‌্যাব-৬ এর উপসহকারী পরিচালক (ডিএডি) বাদল কুমার রায় আটক আলামিনসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে রামপাল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন ।

আটক আলামিনের বিরুদ্ধে রামপাল ও নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় চুরি ও চাঁদাবাজির অভিযোগে পৃথক দুটি মামলা রয়েছে বলে জানান তিনি।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial