পিতা-মাতার সাথে অসাদাচারণ করার অপরাধে
পাইকগাছায় গাঁজাসহ আটক যুবককে ৬ মাসের কারাদন্ড
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় গাঁজাসহ আটক যুবককে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। আটক যুবক সুমন সাধু উপজেলার মেলেকপুরাইকাটী গ্রামের স্বপন সাধুর মাদকাসক্ত ছেলে।
প্রাপ্ত অভিযোগে জানাযায়, মাদকাসক্ত সুমন মাদকের টাকা না পেয়ে প্রায় প্রতিনিয়ত পিতা-মাতার সাথে অসাদাচারণ করে। ঘটনার দিন বুধবার সকাল ৯ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী তার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ৯ (১) ধারা মোতাবেক সুমনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, এসআই মোমিনুর রহমান ও পেশকার সাকিরুল ইসলাম।
Please follow and like us:
« টোনা ইউনিয়ন আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
