প্রধান সূচি

ইউনিয়ন পরিষদের সাথে সনাক এর মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার :

পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের সাথে “বিবেক” প্রকল্পে স্থানীয় সরকার খাতে সনাকের কার্যক্রম ও প্রত্যাশাসমূহ তুলে ধরে মতবিনিময় সভা করেছে টিআইবি। বুধবার সকালে টিআইবির সহযোগী সংগঠন সনাকের আয়োজনে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। পিরোজপুর টিআইরি’র এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোঃ মিরাজুর রহমান রাজু মোল্লা।

মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদকে জনবান্ধব করার জন্য স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ ও তথ্যের উন্মুক্তকরণ, স্ট্যান্ডিং কমিটিগুলো সক্রিয় করণ, নারী প্রতিনিধিদের ক্ষমতায়নের জন্য ইউপি’র বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মসূচিতে নারী সদস্যের উপস্থিতি ও অন্তর্ভূক্তি নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ নির্বাচন ও বণ্টনে স্বচ্ছতা নিশ্চিতকরণ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ, বহুবিবাহ, এসিড নিক্ষেপ ইত্যাদি রোধ, নিয়মিত ওয়ার্ড সভা, বাজেটে নারী, অতিদরিদ্র, মারজিনালাইজডের জন্য আলাদা বরাদ্দ রাখা, ভিজিডি, ভিজিএফ, উন্মুক্ত বাজেট উপস্থাপন, ইউডিসিসি এর সভা, ইউডিএমসি এর সভা আয়োজন বিষয় নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এসময় বক্তব্য রাখেন, স্বজন সদস্য মোঃ মিজানুর রহমান, ইউপি সদস্য সুরাইয়া বেগম হেপী, মোসাঃ সেলিনা বেগম, বখতিয়ার হোসেন খোকন, মোঃ জহুরুল ইসলাম, সচিব চঞ্চল কুমার সরকার প্রমূখ।

মতবিনিময় সভায় চেয়ারম্যান ও মেম্বারগণ বলেন, গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে পরিষদের অগ্রগতি অব্যাহত থাকবে। এসময় বিগত মতবিনিময় সভার প্রতিবেদন উপস্থাপন এবং সিদ্ধান্তসমূহের আগ্রগতি ফলোআপ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial