বাগেরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মংলা উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নাজেম আলী সামছু (৫৬) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঘরের টিনের চালের উপর উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, মংলা উপজেলা পরিষদের সামনে শেলাবুনিয়ার এলাকার বাসিন্দা নাজেম আলী সামছু মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তার ঘরের টিনের চালের উপর উঠেন। এ সময় পূর্ব থেকে বিদ্যুৎতের তার কেটে টিনের সাথে মিশে টিন বিদ্যুৎতাড়িত হয়ে থাকায় এতে বিদ্যুৎ স্পৃষ্ট হন নাজেম আলী। পরে ঘরের বৈদ্যুতিক লাইন বন্ধ করে তাকে টিনের চাল থেকে নামিয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত নাজেম আলী নিজ গৃহস্থালীর কাজ কর্ম করতেন।
Please follow and like us:
« এমপি নূরুল হককে আইনজীবী সমিতির অভিনন্দন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় রিপ্রেজেন্টেটিভকে মারধর করে মোবাইল ও টাকা ছিনতাই »
