প্রধান সূচি

Tuesday, June 20th, 2017

 

টোনা ইউনিয়ন আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : পিরোজপুর সদর উপজেলার ৫নং টোনা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার টোনা ইউনিয়নের তেজদাসকাঠী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ইফতাপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবুর রহমান খালেক। টোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান আব্দুলের পরিচানায় ইফতারপূর্ব আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শংকরপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, টোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ারবিস্তারিত পড়ুন


আলী যাকের

সংযমের মাসে একান্ত ভাবনা

বসেছিলাম আমার গ্রামের বাড়ির পেছনের বারান্দায়। মৃদু হাওয়া বইছিল। অন্ধকার রাত। সামনে আদিগন্ত বিস্তীর্ণ ধানক্ষেত। আমাদের নিচু এলাকায় সাধারণত যেমন হয়ে থাকে, বর্ষার সময় নদী উপচে পানি ঢুকে পড়ে ক্ষেতের ভেতর। এগুলো ছোটখাটো নদী। আমাদের দেশের লোকেরা একে বলে গাং। নদী বলতে ওদের কুণ্ঠা হয়। এসবই একসময় ছিল কৃশকায় খাল। কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পের অধীনে আস্তে আস্তে খালটি চওড়া হয়ে এখন একটা কৃশকায় নদীর রূপ নিয়েছে। আরো ব্যাপার আছে। আমরা অর্থাৎ বাঙালিরা তো জন্মগতভাবে কবি, তাই সব কিছুর একটা কাব্যময় নাম দেওয়ার প্রবণতা আমাদের সহজাত। তাই আমাদের গাং এখন যমুনাবিস্তারিত পড়ুন


সংসদে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি

ঢাকা অফিস : আর্থিক খাতে লুটপাটের ঘটনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগের দাবি জানিয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। লুটপাটের শিকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে মূলধন হিসেবে দুই হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেয়ায় অর্থমন্ত্রীকে আইনের আওতায় আনতে তার বিরুদ্ধে ফৌজদারি মামলারও দাবি জানান তিনি। মঙ্গলবার জাতীয় সংসদে ২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সদস্য বাবলু এই দাবি জানান। ‘বিচিত্র দেশের বিচিত্র মন্ত্রীর বিচিত্র বাজেট’ উল্লেখ করে বাবলু অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, আপনি কি উন্নয়নের মহাসড়কে নাকি দুর্যোগের মহাসড়কে আছেন সেটা বিবেচনার বিষয়।বিস্তারিত পড়ুন


যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটকে রাশিয়ার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার সামরিক বাহিনীর একটি জঙ্গি বিমানকে যুক্তরাষ্ট্রের জঙ্গি বিমান গুলি করে ভূপাতিত করার পর লড়াইরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীকে সতর্ক করেছে রাশিয়া। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান তাদের লক্ষ্যে পরিণত হতে পারে বলে হুঁশিয়ার করেছে দেশটি, খবর বিবিসির। রবিবার বিকেলে সিরিয়ার রাক্কা প্রদেশের গ্রামীণ এলাকায় যুক্তরাষ্ট্রের জঙ্গি বিমানের গুলিতে সিরীয় সেনাবাহিনীর একটি জঙ্গি বিমান ভূপাতিত হয়। সিরীয় বাহিনীর ওই এসইউ-২২ জঙ্গি বিমানটি যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় বিদ্রোহীদের অবস্থানের কাছে বোমা ফেলার পর সেটিকে ভূপাতিত করা হয় বলে দাবি করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট। অপরদিকে দামেস্কের দাবি, ইসলামিক স্টেটেরবিস্তারিত পড়ুন


আবারও একসঙ্গে জুটি বাঁধছেন রিয়াজ-অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির জনপ্রিয় দুই তারকা রিয়াজ ও অপু বিশ্বাস। বেশ কয়েকবছর আগে তারা জুটি বেঁধে চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এর বাইরে তাদের জুটি বেঁধে কাজ করতে দেখা যায়নি। এই দুই শিল্পীর ভক্তদের জন্য সুখবর হচ্ছে, দীর্ঘ কয়েক বছর পর আবারও জুটি হয়ে আসছেন রিয়াজ-অপু। তবে এবার রিয়াজ-অপু জুটিকে দেখা যাবে নাভানা গ্রুপের কয়েকটি পণ্যের বিজ্ঞাপনে। বিজ্ঞাপনটি নির্মাণ করবেন নির্মাতা এস এম সালাউদ্দিন। সোমবার সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় রিয়াজ-অপু নাভানা গ্রুপের সকল প্লাস্টিক পণ্য, স্টোভ এবং কিচেন সিংকরে ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন। এসময় নাভানা গ্রুপের চেয়ারম্যান শফিউলবিস্তারিত পড়ুন


স্টার স্পোর্টসের সেরা একাদশে মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক : ভারতীতের জনপ্রিয় স্পোর্টস চ্যানেল স্টার স্পোর্টসের তালিকার ছয় নম্বর পজিশনে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর থেকেই ক্রিকেটের ওয়েবসাইট ও বিশ্লেষকরা পারফর্মেন্সের ভিত্তিতে সেরা একাদশ তৈরি করছেন। এরই ধারাবাহিকতায় নিজেদের সেরা একাদশ ঘোষণা করেছেন ভারতীয় জনপ্রিয় স্পোর্টস চ্যানেল স্টার স্পোর্টস। আর এই তালিকায় রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ছয় নম্বর পজিশনের জন্য স্টার স্পোর্টসের সেরা একাদশে জায়গা করে নেন বাংলাদেশি ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে শতক হাঁকিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছিলেন এই মিডল অর্ডার। স্টার স্পোর্টসের সেরা একাদশ: রোহিত শর্মা,বিস্তারিত পড়ুন


জাতিসংঘের ‘সার্কেল অব লিডার’ বৈঠকে আমন্ত্রণ পাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা অফিস : জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম বৃহৎ সেনা ও পুলিশ সদস্য প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের ‘সার্কেল অব লিডার’ বৈঠকে আমন্ত্রণ জানানো হবে। আসন্ন সাধারণ পরিষদের অধিবেশনের সময় ‘সার্কেল অব লিডার’ বৈঠকটি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুটেরেজ বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হকের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণের কথা জানান। এ সময় জাতিসংঘ মহাসচিব শান্তিরক্ষা ও শান্তিনির্মাণে ভূমিকা রাখার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানোন হয়। এতে বলা হয়, বৈঠকে জাতিসংঘবিস্তারিত পড়ুন


সনাক এর আয়োজনে স্বেচ্ছাসেবা ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুর কার্যালয়ে স্বজন ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের স্বেচ্ছাসেবা ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশন্যাল বাংলাদেশ (টিআইবি) আয়োজনে বিল্ডিং ইন্টিগ্রিটি ব্লকস ফর ইফেক্টিভ চেঞ্জ (বিবেক) প্রকল্প এর অধীন এ অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। টিআইবি’র এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত এর সঞ্চালনায় এ কার্যক্রমটি উদ্বোধন করেন সনাক সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান। উদ্বোধনী কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সনাক এর ইয়েস বিষয়ক উপকমিটির আহবায়ক প্রভাষক মোঃ শাহ আলম শেখ। ওরিয়েন্টেশনে স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছাসেবায় সম্পৃক্ত হয়েছে তার অর্থ এই নয় যে তাদের যথেষ্টবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে দুস্থ কল্যাণ সংস্থার শাড়ি-লুঙ্গি বিতরণ

ভান্ডারিয়া প্রতিনিধি : দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে মঙ্গলবার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ সুবিধা বঞ্চিত অচ্ছল মানুষের মাঝে শাড়ী-কাপড় ও লুঙ্গী বিতরণ করা হয়। সংস্থার প্রতিষ্ঠাতা জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র উপস্থিতিতে ভান্ডারিয়া উপজেলার ধাওয়া, তেলিখালী ও ইকড়ি ইউনিয়নে পৃথক পৃথকভাবে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গতকাল বিকালে ধাওয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ ত্রাণ বিতরণ করেন উপজেলা জাতীয় পাটি-জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু ডাকুয়া। এর আগে ইকড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ করেন এইবিস্তারিত পড়ুন


কাউখালীতে কবি সুফিয়া কামালের ১০৬তম জন্মবার্ষিকী পালিত

কাউখালী প্রতিনিধি : বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত জননী সাহসিকা কবি এবং মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের ১০৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকালে নিজস্ব কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি জাহানারা হাবীব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ রতন কুমার ঘোষ, কাউখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডঃ চন্দ্র শেখর দে, প্রভাষক কুমকুম ভট্টাচার্য্য, প্রভাষক জগদিস কুন্ডু, ইউপি সদস্য ঝর্ণা দাস, ফরিদা ইয়াসমিন, সবিতা ঘোষ, মিনতী মজুমদার প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক লিলিকনা হালদারের নেতৃত্বে একবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial