Tuesday, June 20th, 2017
ইন্দুরকানীতে মুসলিম এইড-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইন্দুরকানী প্রতিনিধি : আর্ন্তজাতিক সাহায্য ও উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ ইন্দুরকানী শাখা অফিসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার টগড়া কামিল মাদ্রাসার এতিমখানায় এতিম শিশুদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইন্দুরকানী মুসলিম এইড শাখা অফিসের ব্যবস্থাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, টগড়া কামিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মোঃ দেলোয়ার হোসনে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের, পাড়েরহাট ইউনিয়ন আ’লীগের সভাপতি ওবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠির পাইলট স্কুলে চলছে প্রশংসাপত্র বাণিজ্য
স্বরূপকাঠি প্রতিনিধি : শিক্ষাবোর্ডের কোন প্রকার অনুমতি ছাড়াই স্বরূপকাঠি উপজেলা সদরের পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রশংসাপত্র বিনিময়ের বাণিজ্য। এ বিদ্যালয় থেকে চলতি বছরে এসএসসি পাশ করা শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসাপত্রের নামে নেওয়া হচ্ছে দেড়শ টাকা। ওই বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থীরা কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির আব্যশক প্রশংসাপত্রের জন্য বিদ্যালয়ে দারস্থ হলে বিদ্যালয়টির অফিস থেকে আদায় রশিদের মাধ্যমে শিক্ষার্থী প্রতি ১৫০ টাকা নিয়ে প্রশংসাপত্র দিচ্ছে। বিদ্যালয় থেকে দেওয়া ওই রশিদে বেতনসহ বিভিন্ন ফি’র কথা উল্লেখ থাকলেও প্রশংসাপত্রের কথা উল্লেখ নাই। বিদ্যালয়ের করনিক ভর্তি ফি ও বেতনের ঘরে ওইবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়া প্রেসক্লাবে আওয়ামী লীগ নেতা ডাঃ এম নজরুল ইসলামের মতবিনিময় ও ইফতার
মঠবাড়িয়া প্রতিনিধি : বিএমএ ও স্বাচীপ এর কেন্দ্রীয় নেতা, পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম-মহাসচিব ও পিরোজপুর জেলা আ’লীগ সহ-সভাপতি অধ্যাপক ডাঃ এম নজরুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে উদ্যোগে মঙ্গলবার বিকেলে মতবিনিময় ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌর প্রশাসক একে এম সেলিম মিয়া। প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ-সভাপতি সুবল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ, খলিলুরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় স্যামসাং মোবাইল ফোনের বিক্রয় কেন্দ্র উদ্বোধন
এস.এম. আকাশ, মঠবাড়িয়া : পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশ্বখ্যাত মোবাইল কোম্পানী স্যামস্যাং এর গ্যালাক্সি স্মার্ট ফোনের বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মঠবাড়িয়া পৌর শহরের কে.এম লতিফ সুপার মার্কেটে গাজী স্মার্ট গ্যালারী নামে এ বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর। এসময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া সরকারী কলেজের উপাধ্যক্ষ মো. গোলাম মোস্তফা, মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি কে.এম হুমায়ূন কবীর, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, সাংবাদিক রফিকুজ্জামান আবীর, নিজামুল কবির মিরাজ, ইসমাইল হোসেন হাওলাদার, এস.এম. আকাশ, ব্যবসায়ি জাকির হোসেনবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় রিপ্রেজেন্টেটিভকে মারধর করে মোবাইল ও টাকা ছিনতাই
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় ঔষধ কোম্পানীর প্রতিনিধিকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় মিরাজুল ইসলাম নামের এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বাদী হয়ে সোমবার মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। মিরাজুল ইসলাম উপজেলার উত্তর মিরুখালী গ্রামের স্বাস্থ্য সহকারী আবু বক্কর সিদ্দিকের ছেলে। মামলা সূত্রে জানাগেছে, মিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে সোমটেক ফার্মেসিটিক্যাল কোম্পানীতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদে কর্মরত রয়েছেন। তার কর্মস্থল সাফা, তুষখালী, মিরুখালী ও মঠবাড়িয়া। ঘটনার কিছু দিন পূর্বে থেকে উত্তর মিরুখালী গ্রামের আঃ রশিদ হাওলাদারের ছেলে মোদাচ্ছের হাওলাদার তার কাছে টাকা দাবী করে। ঘটনার তারিখ গত ১৮ জুন তুষখালী ও সাফাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মংলা উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নাজেম আলী সামছু (৫৬) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঘরের টিনের চালের উপর উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, মংলা উপজেলা পরিষদের সামনে শেলাবুনিয়ার এলাকার বাসিন্দা নাজেম আলী সামছু মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তার ঘরের টিনের চালের উপর উঠেন। এ সময় পূর্ব থেকে বিদ্যুৎতের তার কেটে টিনের সাথে মিশে টিন বিদ্যুৎতাড়িত হয়ে থাকায় এতে বিদ্যুৎ স্পৃষ্ট হন নাজেম আলী। পরে ঘরের বৈদ্যুতিক লাইন বন্ধ করে তাকে টিনের চাল থেকে নামিয়ে স্থানীয় স্বাস্থ্যবিস্তারিত পড়ুন
পাইকগাছার জরাজীর্ণ আদালত ভবনের কথা সংসদে উত্থাপন
এমপি নূরুল হককে আইনজীবী সমিতির অভিনন্দন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় সংসদে পাইকগাছার জরাজীর্ণ আদালতের কথা তুলে ধরে নতুন ভবন নির্মাণের দাবী জানিয়েছেন পাইকগাছা-কয়রা’র সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। তিনি গত রবিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের উপর ১৯ মিনিটের বক্তব্য রাখেন। এ সময় তিনি নির্বাচিত এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি পাইকগাছার জরাজীর্ণ আদালত ভবনের বিষয়টি সংসদে উত্থাপন করার মাধ্যমে জরাজীর্ণ ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণের দাবী জানান। উল্লেখ্য, ১৯৮৩-৮৪ সালের দিকে নির্মিত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী জজ আদালত ভবন দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। ঝুকিপূর্ণ ভবনে চলছে বিচারিক কার্যক্রম।বিস্তারিত পড়ুন
শিবসা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শিবসা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের এক সভা মঙ্গলবার সকালে রোজ বার্ড কিন্ডার গার্টেন স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা শাহিনা বাবার, সহ-সভাপতি লুৎফা ইসলাম, সাধারণ সম্পাদক বজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নাজমিন নাহার, কোষাধ্যক্ষ অনিতা রানী মন্ডল, সহ-কোষাধ্যক্ষ মমতাজ পারভীন মিনু, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, লিলিমা খাতুন, তরুণ কান্তি মন্ডল ও আলতাফ হোসেন মুকুল।
পাইকগাছায় নালিশী সম্পত্তির উপর পৌরসভার নিয়মনীতি উপেক্ষা করে পাকা বিল্ডিং নির্মাণের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় হিন্দু পরিবারের নালিশী সম্পত্তি ও প্রাচীরের উপর পৌরসভার প্লান ও নিয়মনীতি উপেক্ষা করে পাকা বিল্ডিং নির্মাণ করার অভিযোগে মেয়র ও ওসি বরাবর পৃথক অভিযোগ হয়েছে। এ ব্যাপারে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগে সুপারিশ করেছে স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের মৃত অমূল্য কৃষ্ণ মন্ডলের ছেলে অধীর কুমার মন্ডল ও রামপ্রসাদ মন্ডলের বাতিখালী মৌজাস্থ বসতবাড়ীর নালিশী সম্পত্তি ও নিজেদের প্রাচীরের উপর প্রতিবেশী প্রতিপক্ষ শওকত আলীর পরিবার পৌরসভার প্লান ও নিয়মনীতিবিস্তারিত পড়ুন
