প্রধান সূচি

পাইকগাছায় গাঁজাসহ আটক-১

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯ টার দিকে এসআই মোমিনুর রহমান উপজেলার চাঁদখালী ইউপির কালিদাসপুর গ্রামের আব্দুল গণি গাজীর ছেলে বাবু গাজী (২২) কে ২০ গ্রাম গাঁজাসহ একই এলাকার জনৈক দবীর গাজীর বাড়ির সামনের রাস্তা থেকে আটক করে।

আটককৃতকে রবিবার আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি মোঃ আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial