প্রধান সূচি

Sunday, June 11th, 2017

 

সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

স্টাফ রিপোর্টার : এনে ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় শারিরীক নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ করেছেন তার স্ত্রী। রবিবার সকালে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন তাহমিনা আক্তার জুই (২৯) এ অভিযোগ করেন। অভিযোগ সুত্রে জানা যায়, ২০০৭ সালে মশিউর মৃধার সাথে তাহমিনার বিয়ে হয় এবং পিরোজপুর শহরের শিক্ষা অফিসের কাছে একটি ভাড়া বাসায় তাদের দুই সন্তান নিয়ে বসবাস করতেন। ২০১১ সালে ইউপি নির্বাচনের সময় তাহমিনার পরিবার নির্বাচন করা জন্য মশিউর রহমান মৃধাকে ১২ লক্ষ টাকা দিয়েছিল। ওই নির্বাচনে সে বিজয়ী হন। গতবিস্তারিত পড়ুন


ফরিদপুরে বাড়ী ও মন্ত্রীর ভাগিনা পরিচয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ

নাজিরপুরে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

ফিরোজ মাহমুদ, নাজিরপুর : ফরিদপুরে বাড়ী ও মন্ত্রীর ভাগিনা পরিচয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পিরোজপুরের নাজিরপুরে উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় নাজিরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও শেখমাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান চৌধুরী নান্নু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শেখ আবুল বাশার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার শেখবিস্তারিত পড়ুন


কাউখালীতে উপবৃত্তির টাকা তুলতে গুনতে হচ্ছে বাড়তি টাকা

কাউখালী প্রতিনিধি : কাউখালী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা তুলতে গিয়ে বাড়তি অর্থ গুণতে হচ্ছে সুবিধাভোগী অভিভাবকদের। জানা গেছে, সারাদেশের মতো কাউখালীতে রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং ‘শিওরক্যাশ’র মাধ্যমে উপজেলার ৬৪টি প্রাথমিক বিদ্যালয়ে এ উপবৃত্তি প্রদান করছে সরকার। দ্রুত অভিভাবকদের কাছে উপবৃত্তির টাকা পৌঁছানোর এ প্রচেষ্টাটি ইতোমধ্যেই প্রশংসিত হলেও কাউখালী উপজেলায় শিওর ক্যাশ এজেন্টেদের অনেকের ‘অতিলোভী’ মনোভাবের কারণে তৃণমূলে এর প্রভাব পড়ছে। নজরুল, মোকফর, পারভীন, জালালসহ কয়েকজন অভিভাবকরা জানান, শিওর ক্যাশের এজেন্টের কাছ থেকে টাকা তুলতে গেলে তারা জনপ্রতি ১৫ থেকে ২০ টাকা হারে টাকা কেটে রাখছে। অথচ শিওরক্যাশ কর্তৃপক্ষবিস্তারিত পড়ুন


স্ত্রীর অধিকার পেতে হিন্দু স্বামীর বাড়িতে অবস্থান মুসলমান নারীর

স্বরূপকাঠি প্রতিনিধি : স্ত্রীর অধিকার আদায় করতে নাটোরের আসমা বেগম (৩৫) নামের এক মুসলমান নারী গত ৭ জুন থেকে তার কথিত স্বামী বাপ্পি সিকদারের (২২) ঘরে উঠে বসেছে। আসমা বেগম সাখা সিঁদুর পড়ে তার নাম পরিবর্তন করে রাধারানি রেখে জেলার স্বরূপকাঠি উপজেলার রুদ্রপুর গ্রামে আসে। এর পর থেকে বাপ্পি সিকদার গা ঢাকা দিয়েছে। তবে ঢাকা থেকে অচেনা মুসলমান নারী হিন্দু বলে পরিচয় দেয়ায় সংখ্যালঘু অধ্যুষিত রুদ্রপুর গ্রামে উৎসুক মানুষের ভীড় জমেছে। জানাগেছে, আসমা বেগম ওরফে রাধারানি নাটোর জেলার লালপুর উপজেলার দুপল গ্রামের বাসিন্দা শহীদুল ইসলামের সাবেক স্ত্রী এবং ৮ বছরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন

স্বামী ও শ্বশুর গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি : যৌতুকের দাবীতে নির্যাতন ও মারধরের শিকার স্ত্রীর দায়ের করা মামলায় থানা পুলিশ স্বামী সৌদি প্রবাসী রফিকুল ইসলাম ও শ্বশুর ইউপি সদস্য মোস্তফা চৌকিদারকে গ্রেফতার করেছে। ওই গৃহবধূ মোসাঃ মাহামুদা বেগম (২৩) বাদী হয়ে স্বামী শ্বশুরসহ ৪ জনকে আসামী করে শনিবার রাতে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। আহত ওই গৃহবধূ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মামলা ও পারিবারিক সূত্রে জানাগেছে, উপজেলার জরিপেরচর গ্রামের মোস্তফা চৌকিদারের ছেলে রফিকুল ইসলামের সাথে মধ্য তুষখালী গ্রামের সুন্দর আলী মোল্লার মেয়ে মাহামুদা বেগমের দীর্ঘ ৭ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর তাদেরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় গ্রীলকাটা দুই চোর গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া পৌর শহরে প্রকাশ্যে দিবালোকে বেশ কয়েকটি গ্রীল কেটে চুরির ঘটনার পর রবিবার দুপুরে সরকারী কলেজ এলাকায় আন্তঃজেলা গ্রীল কাটার দু’সদস্যকে হাতে নাতে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটককৃতরা হলো কেরানীগঞ্জ থানার ইকুরিয়া গ্রামের শামসু মিয়ার ছেলে মোঃ সাগর (২৪) ও বরিশাল রূপাতলী এলাকার ইসমাইল হোসেনের ছেলে রুবেল (২২)। জানাযায়, সরকারী কলেজপাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা মাকসুদা বেগমের বাসার ভাড়াটিয়া গৃহবধূ তাসলিমা বেগমের ঘরের জানালার গ্রীল কাটার সময়ে এলাকাবাসী দেখতে পেয়ে ধাওয়া করে দুজনকে আটক করে। এসময় এদের দুই সহযোগী মটরসাইরকল যোগে পালিয়ে যায়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জবিস্তারিত পড়ুন


আগুনে জ্বলছে সুন্দরবন

বন রক্ষায় এক বছরেও হয়নি কাঁটা তারের বেড়া-ওয়াচ টাওয়ার

খোন্দকার নিয়াজ ইকবাল : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের জীববৈচিত্র্যে সুরক্ষাসহ অরন্যে আগুন দস্যুতা ঠেকাতে বন সন্নিহিত লোকালয় জুড়ে কাঁটা তারের বেড়া ও ওয়াচ টাওয়ার নির্মান কাজ এক বছরেও শুরু হয়নি। একই সাথে সুন্দরবনের এই দুটি রেঞ্জের ভরাট হয়ে যাওয়া খালসহ মিঠা পানির মাছের খনিখ্যাত ছোট-বড় ৩৫টি বিলে একাধিক পুকুর খননের নেই কোন উদ্যোগ। গত বছরে মাত্র এক মাসের মধ্যে চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশনের গহীন অরণ্য নাশকতার আগুনে পুড়ে ছাই হবার পর পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং তৎকালিন প্রধান বন সংরক্ষক মোঃ ইউনুস আলী সুন্দরবনেবিস্তারিত পড়ুন


কচুয়ায় প্রতিবন্দি যুবতীকে ধর্ষন ধামাচাপা দেয়ার অভিযোগ

কচুয়া প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় প্রতিবন্দি এক যুবতীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। রবিবার সকালে কচুয়া থানায় উপস্থিত হয়ে ধর্ষনের স্বীকার যুবতী ও তার পরিবারের লোকজন ঘটনার বর্ননা করেন। এদিকে ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় সাবেক এক ইউপি সদস্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন, এমনকি বিষয়টি বিলম্ব করতে একের পর এক শালিশ বৈঠকের কথা বলেন। ধর্ষনের স্বীকার যুবতী ও তার পরিবারের সদস্যরা জানান, গত ১৩দিন আগে মঙ্গলবার সকালে জেলার বিলকুল গ্রামের এক ভিক্ষুকের প্রতিবন্দি মেয়ে পাশের আবাদ গ্রামে তার মামা বাড়ীর রান্না ঘরে রান্না করছিলো। এমন সময়ে পাশের বাড়ীর বারেক সরদারের ছেলে রসুল সরদারবিস্তারিত পড়ুন


পিরোজপুর কন্ঠের সম্পাদক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

স্টাফ রিপোর্টার : দৈনিক পিরোজপুর কন্ঠের সম্পাদক, চ্যানেল আই ও সমকালের পিরোজপুর জেলা প্রতিনিধি এবং পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার রাতে নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, গত শুক্রবার রাতে বাগেরহাটের চিতলমারী থেকে মোটর সাইকেল যোগে পিরোজপুরে ফেরার পথে নাজিরপুর-চিতলমারী সড়কের রামনগর এলাকায় পৌছলে মোটর সাইকেলের সামনে একটি কুকুর পড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার সাথে থাকা দৈনিক পিরোজপুর কন্ঠের ফটো সাংবাদিক রঞ্জন কুমার মৃধাও আহত হয়েছেন।


পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত ॥ আহত- ২

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকা জনক। রবিবার দুপুর ১২টার দিকে গজালিয়া-চাঁদখালী সড়কে চলন্ত মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার গজালিয়া গ্রামের বিএম মোস্তাফিজুর রহমানের ছেলে ও সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র বিএম মারুফুর রহমান, মাসুম ফকিরের ছেলে আবু হুরাইরা (১৬) ও চাঁদখালী গ্রামের রেজাউল ইসলামের ছেলে কিবরিয়া হোসেন (১৬)সহ ৩ জন ঘটনার দিন মটরসাইকেল যোগে বাড়ী থেকেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial