প্রধান সূচি

Sunday, June 11th, 2017

 

পাইকগাছায় চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানের উপর দুষ্কৃতিকারী কর্তৃক হামলার প্রতিবাদে ও অবিলম্বে দোষীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নীতিস চন্দ্র গোলদার, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, ডাঃ মিঠুন দেবনাথ, ডাঃ আহসানারা বিনতে ময়না। কর্মসূচিতে সংহতি প্রকাশবিস্তারিত পড়ুন


পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার ঐতিহ্যবাহী ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পৌরসভা চত্ত্বরে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলুর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাগরিক কমিটির সভাপতি ও জাপা’র কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, আলহাজ্ব গাজী আজিজুল করিম, থানা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর আহবায়ক এ্যাডঃ জিএম আব্দুস সাত্তার, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক দাউদ শরীফ, প্রভাষক ময়নুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কালাম আজাদ, সরদার আব্দুল মতিন, ষোলআনা সমিতির সহ-সভাপতিবিস্তারিত পড়ুন


পাইকগাছায় বাজেটে বিড়ি শিল্পের উপর বৈষম্যমূলক শুল্কায়ন নির্ধারণের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা বিড়ি ভোক্তা সমিতির উদ্যোগে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পের উপর চরম বৈষম্যমূলক শুল্কায়ন নির্ধারণের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে পৌর সদরের জিরোপয়েন্টস্থ প্রধান সড়কে বিড়ি ভোক্তা সমিতির সভাপতি হাসান গাজীর সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক নূর ইসলাম, হাসানুর রহমান, সুমন বালা, রহিমুর রহিম, শাহীনুর রহমান, মেহেদী হাসান, তপন সরদার, মহরাম গাজী, জাহিদ হাসান, জাকির হোসেন ও মঈন উদ্দীন।


পাইকগাছায় তুচ্ছ ঘটনায় পিতা-পুত্রকে মারপিট করে আহত করার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষ ছাগল মালিকের বিরুদ্ধে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা-পুত্রকে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে। আহত পিতা-পুত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের হাচিমপুর গ্রামের মৃত মিরাজ উদ্দীন গাজীর ছেলে হত দরিদ্র আবুল কালাম গাজী খান ভাটা সংলগ্ন ১ একর কপোতাক্ষ চরভরাটি জমি লীজ নিয়ে মৎস্য চাষ করে আসছে। লীজ ঘেরেই পরিবার পরিজন নিয়ে আবুল কালাম বসবাস করছে। গত ১ জুন লীজ ঘের সংলগ্ন ওয়াপদার বাসিন্দা পল্টু নামের এক ব্যক্তির ছাগল কে বা কাহারা মেরে ফেলে। এ ঘটনায় এ দিন সন্ধ্যায়বিস্তারিত পড়ুন


পাইকগাছায় টাকা উত্তোলন করার পরও রাস্তা নির্মাণ না করার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় টাকা উত্তোলন করার প্রায় ১ বছর অতিবাহিত হলেও রাস্তা নির্মাণ না করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার লতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তেঁতুলতলা কমিউনিটি ক্লিনিকের যাওয়া আসার সুবিধার্থে তৎকালীন ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস এলজিএসপি-২ প্রকল্পের আওতায় ২০১৪-১৫ অর্থ বছরে ইটের সোলিং রাস্তা নির্মাণ করার জন্য ৮০ হাজার টাকা বরাদ্দ দেন। বর্তমান ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস ও সাবেক ইউপি সচিব তপন বাইন গত ১ বছর আগে উক্ত প্রকল্পের টাকা উত্তোলন করলেও এখনো পর্যন্ত রাস্তা নির্মাণের কাজবিস্তারিত পড়ুন


পাইকগাছায় গাঁজাসহ আটক-১

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯ টার দিকে এসআই মোমিনুর রহমান উপজেলার চাঁদখালী ইউপির কালিদাসপুর গ্রামের আব্দুল গণি গাজীর ছেলে বাবু গাজী (২২) কে ২০ গ্রাম গাঁজাসহ একই এলাকার জনৈক দবীর গাজীর বাড়ির সামনের রাস্তা থেকে আটক করে। আটককৃতকে রবিবার আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি মোঃ আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial