প্রধান সূচি

নাজিরপুরে প্রেমিক যুগলকে আটকে রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবী ছাত্রলীগ নেতার!

ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুরের নাজিরপুরে এক প্রেমিক যুগলকে আটকে রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান সবুজের বিরুদ্ধে।
অভিযোগে জানা গেছে, রবিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান সবুজ শ্রীরামকাঠী বন্দরের মুদি-মনোহারী মালামালের পাইকারী ব্যবসায়ী বিজয় মন্ডলের ছেলে মাষ্টার্স শেষ বর্ষের ছাত্র বিপ্লব মন্ডল ও তার প্রেমিকাকে আটকে রেখে এ চাঁদা দাবী করেন।
পরে থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ওই দিন রাত সাড়ে ৮ টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়। ঘটনার স্বীকার বিপ্লব মন্ডল ও তার প্রেমিকা জানান, ওই দিন বিকালে স্থানীয় শ্রীরামকাঠী বন্দরের আশ্রম সংলগ্ন মৃত রমনি মজুমদারের ছেলে ও বিপ্লবের বন্ধু উত্তম মজুমদার তাদের দাওয়াত করে তার বাড়িতে নেয়। পরে ছাত্রলীগ নেতা আরিফুর রহমান সবুজের সহায়তায় তাদেরকে ওই বাড়িতে তালা দিয়ে আটকে রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে।
এ ব্যাপারে অভিযুক্ত ছাত্রলীগ নেতা সবুজ বলেন, ঘটনার পরে পুলিশ তাকে স্বাক্ষী হিসাবে সেখানে ডেকে নিয়ে যান। তবে আটককৃতদের উদ্ধার কালে ওই ছাত্রলীগ নেতা তার কাছে থাকা ওই ঘরের চাবি দিয়ে থানা পুলিশ, সাংবাদিক ও স্থানীয়দের সামনেই ওই ঘরের তালা খুলে দেন।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ মোঃ হাবিবুর রহমান জানান, এ ব্যাপারে কোন মামলা হয় নি। তবে ওই প্রেমিক-প্রেমিকাকে উদ্ধার করে তাদের অভিভাবকদের কাছে দেয়া হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial