প্রধান সূচি

জমি সক্রান্ত বিরোধের জের || মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৫

 

মঠবাড়িয়া প্রতিনিধি :

জেলার মঠবাড়িয়ায় জমি সক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার সকালে প্রতিপক্ষ দেলোয়ার ও তার ভাড়া করা সন্ত্রাসীদের হামলায় নারীসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। হাত পা ভেঙ্গে দেয়া গুরুতর আহত কৃষক সিদ্দিকুর রহমান হাওলাদার (৪৪)কে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত আমজাদ হোসেন (৫০), ফরিদা বেগম(৪০)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং কবির হোসেন (২৫) ও স্কুল শিক্ষার্থী হীরা মনি (১৫)কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত ও এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার বলেশ্বর নদী তীরবর্তী হাজীগঞ্জ গ্রামের কৃষক সিদ্দিকুর রহমানের সাথে প্রতিবেশি দেলোয়ার হাওলাদারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে দু’পক্ষের মধ্যে স্থানীয় শালিশ বৈঠক ও আদালতে মামলাও বিদ্যমান।

শুক্রবার সকালে বাজার থেকে কৃষক সিদ্দিক একাকী বাড়ি যাবার সময় আগে থেকে ওৎ পেতে থাকা দেলোয়ার ও জাফর ৭/৮ জনের একটি ভাড়া করা দল নিয়ে তার (সিদ্দিক) ওপর দেশীয় অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে। এ সময়ে তার ডাকচিৎকার শুনে পরিবারের লোকজন সিদ্দিককে বাঁচাতে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।

স্থানীয় ইউপি সদস্য মোঃ আফজান হোসেন জানান, হামলার সময় গ্রাম চৌকিদার হারুন-অর-রশিদ হামলাকারীদের কবল থেকে আহতদের উদ্ধার করতে এলে তার ওপরও হামলা চালানো হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial