প্রধান সূচি

Friday, June 2nd, 2017

 

সৌদীতে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ সংবর্ধিত

কন্ঠ ডেস্ক : পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজকে সংবর্ধনা দিয়েছেন সৌদী আরবে বসবাসকারী পিরোজপুরের প্রবাসী নাগরিকবৃন্দ। বৃহস্পতিবার সৌদী আরবের রাজধানী রিয়াদের একটি হোটেলে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। সৌদী আরবের প্রবাসী ব্যবসায়ী নূরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, ইউসুফ মাহমুদ ফরাজী, ব্যবসায়ী জিয়া বাবুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন এবং আজকের মঠবাড়িয়া অনলাইন পত্রিকার প্রতিষ্ঠাতা মেহেদী হাসান প্রমূখ। অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজকে ক্রেষ্ট উপহার দেয়া হয়। উল্লেখ্য, পবিত্রবিস্তারিত পড়ুন


জমি সক্রান্ত বিরোধের জের || মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৫

  মঠবাড়িয়া প্রতিনিধি : জেলার মঠবাড়িয়ায় জমি সক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার সকালে প্রতিপক্ষ দেলোয়ার ও তার ভাড়া করা সন্ত্রাসীদের হামলায় নারীসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। হাত পা ভেঙ্গে দেয়া গুরুতর আহত কৃষক সিদ্দিকুর রহমান হাওলাদার (৪৪)কে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত আমজাদ হোসেন (৫০), ফরিদা বেগম(৪০)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং কবির হোসেন (২৫) ও স্কুল শিক্ষার্থী হীরা মনি (১৫)কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহত ও এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার বলেশ্বর নদী তীরবর্তী হাজীগঞ্জ গ্রামের কৃষক সিদ্দিকুর রহমানের সাথে প্রতিবেশি দেলোয়ার হাওলাদারের দীর্ঘদিন ধরেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় মাসব্যাপী কুরআন শিক্ষা কার্যক্রম

মঠবাড়িয়া প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী কুরআন শিক্ষার কার্যক্রম চালু করেছে মঠবাড়িয়া পৌর ছাত্রলীগ। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার আহম্মেদ মিলনের ব্যক্তিগত উদ্যেগে কেএম লতীফ সুপার মার্কেটের পৌর ছাত্রলীগ কার্যালয়ে গত ২৮ মে প্রথম রমজান থেকে এ কুরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয়। স্থানীয় মোল্লার হাট জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মোঃ আবু জাফর সিদ্দিকী এখানে ছাত্রলীগের নেতা-কর্মিসহ বিভিন্ন স্তরের   লোকজনকে প্রতিদিন বিকেলে কুরআন শিক্ষা দেন। হাফেজ মোঃ আবু জাফর সিদ্দিকী বলেন, ছাত্রলীগের এ নেতা রমজান মাস উপলক্ষে কুরআন শিক্ষার আসর চালু করেছেন এটা প্রশংসনীয় ও নেকের কাজ।


রমজানের প্রথম জুমায় স্বরূপকাঠীতে মসজিদে মসজিদে মুসল্লিদের উপচে পরা ভীড়

  স্বরূপকাঠী প্রতিনিধি : পবিত্র রমজানের প্রথম জুমার নামাজ আদায়ে শুক্রবার মসজিদে মসজিদে রোজাদার মুসল্লিসহ সব বয়সি মানুষের ঢল নেমেছিল। রমজানের রহমতের ছয় রোজায় প্রথম জুমার নামাজ আদায়ের লক্ষে মুসল্লিদের উপস্থিতিতে মসজিদের কানায় কানায় পূর্ন হয়ে গিয়েছিল। মসজিদের ভিতরে ইমামের পিছনের সারিগুলোতে মুসল্লিরা জায়গা না পেয়ে উপজেলার প্রায় সাড়ে চারশত জামে মসজিদ গুলোর দ্বিতলা মসজিদের বারান্দা ও ছাদে অবস্থান নিতে হয়েছে নামাজ আদায়কারীদের। একতলা বিশিষ্ট ছোট ছোট জামে মসজিদের ভিতরে জায়গা না পেয়ে বাহিরে চট বিছিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ আদায় করতে দেখা গেছে। এদিকে, রমাজানের এই প্রথম জুমার আাগেই বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন


কলেজ শিক্ষক সদানন্দ গাইনের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর সরকারী সোহ্রাওয়ার্দী কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক সদানন্দ গাইনের উপর হামলার প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু মহাজোট প্রতিবাদ সভা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের জেলা কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিমল চন্দ্র মন্ডল, গৌতম সাহা , হরেন্দ্র নাথ অধিকারীসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। সভায় শিক্ষক সদানন্দ গাইনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানানো হয়।  


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial