প্রধান সূচি

মোড়েলগঞ্জে পরিবহণ ও মোটর সাইকেলের মূখোমূখি সংঘর্ষে নিহত-১ : আহত-১

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোড়েলগঞ্জে মোটর সাইকেল ও পরিবহণের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার তালুকদার (৪০) নামে এক  মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় শহীদ সিকদার নামে আরও একজন গুরুতর আহত হন।

বৃহষ্পতিবার সকালে মোড়েলগঞ্জ-শরণখোলা সড়কের মোড়েলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত শহীদ সিকদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

নিহত দেলোয়ার তালুকদার মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের মানিকজোড় গ্রামের মোতালেব তালুকদারের ছেলে। আহত শহীদ সিকদারের বাড়ি পূর্ব আমতলি গ্রামে।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, ঢাকা থেকে শরণখোলার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী পর্যটক পরিবহণের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমূখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর দেলোয়ার তালুকদার মারা যান। আহত শহীদকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটর সাইকেল আরোহীরা বাড়ি থেকে মোড়েলগঞ্জ উপজেলা সদরের উদ্দেশ্যে আসছিলেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial