Thursday, June 1st, 2017
ভান্ডারিয়ায় মানিক মিয়ার ৪৮তম মৃত্যু বার্ষিকী পালিত
ভান্ডারিয়া প্রতিনিধি : দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলার ভান্ডারিয়ায় আজ বৃহস্পতিবার জাতীয়পার্টি (জেপি) ভান্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে পার্টির উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং ইফতার পার্টি ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মানিক মিয়ার প্রতি বিণ¤্র শ্রদ্ধা নিবেদন করে এবং বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র এর বিষয়ে মানিক মিয়ার অবদানসহ তাঁর জীবনের নানা দিকবিস্তারিত পড়ুন
মলমপার্টি ও ছিনতাই মামলায় নাজিরপুরে যুবলীগ নেতা নাজমুল হুদা স্বপন গ্রেফতার
নাজিরপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে যুবলীগ নেতা নাজমুল হুদা স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চেতনা নাশক ওষুধ খাইয়ে অচেতন করে ছিনতাইয়ের অভিযোগে ঢাকা মহানগরের সূত্রাপুর থানায় দায়েরকৃত একটি মামলায় আদালত তার গ্রেফতারী পরোয়ানা ইস্যু করে। ওই গ্রেফতারী পরোয়ানার আলোকে আজ বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দীর্ঘা খেয়াঘাট থেকে তাকে গ্রেফতার করে নাজিরপুর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক জাকির হোসেন। গ্রেফতারকৃত নাজমুল হুদা স্বপন উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের খলনি গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে। সে নাজিরপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস। নাজিরপুরবিস্তারিত পড়ুন
৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট
ঢাকা অফিস : ২০২১ সালে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত রাষ্ট্র গড়ার লক্ষ্যকে সামনে রেখে আগামী ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি এ বাজেট পেশ করেন। অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের ১১তম বাজেট এটি। বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৯৯১ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে আয় ধরা হয়েছে ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা। এছাড়া এনবিআর বহির্ভূত সূত্র থেকে কর রাজস্ব ধরা হয়েছে ৮বিস্তারিত পড়ুন
মোড়েলগঞ্জে পরিবহণ ও মোটর সাইকেলের মূখোমূখি সংঘর্ষে নিহত-১ : আহত-১
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জে মোটর সাইকেল ও পরিবহণের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার তালুকদার (৪০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় শহীদ সিকদার নামে আরও একজন গুরুতর আহত হন। বৃহষ্পতিবার সকালে মোড়েলগঞ্জ-শরণখোলা সড়কের মোড়েলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত শহীদ সিকদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত দেলোয়ার তালুকদার মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের মানিকজোড় গ্রামের মোতালেব তালুকদারের ছেলে। আহত শহীদ সিকদারের বাড়ি পূর্ব আমতলি গ্রামে। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, ঢাকা থেকেবিস্তারিত পড়ুন
সুন্দরবনে বনদস্যু ‘বড় ভাই’ বাহিনী প্রধানসহ ৫ দস্যু আটক || আগ্নোয়াস্ত্র ও গুলি উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের জোংড়া খাল এলাকা থেকে বনদস্যু ‘বড় ভাই’ বাহিনী প্রধানসহ ৫ দস্যুকে আটক করেছে র্যাব। এসময় বনদস্যুদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও ১শ ৯০ রাউন্ড গুলি। র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জ’র (মোংলা) পশুর নদীর জোংড়া খালে বনদস্যু বড় ভাই বাহিনী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় বড় ভাই বাহিনী প্রধান মোশারফসহ ৫ বনদস্যুকে আটক করা হয়েছে। আটককৃত দস্যুদের কাছ থেকে ৩টি একনালা বন্দুক,বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে সভাপতি ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিদ্যালয়ের ৪৩ হাজার টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ
স্বরূপকাঠী প্রতিনিধি : স্বরূপকাঠী উপজেলায় টেন্ডার ছাড়াই ৩৯নং ভাঙ্কুরা-আদাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি বড় আকৃতির রেইনট্রি গাছ কেটে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে বিদ্যালয়ের সভাপতি শঙ্কর সমদ্দারের বিরুদ্ধে। বিদ্যালয় মাঠে বালু ফেলে পরিধি বৃদ্ধি করার কথা বলে বিদ্যালয়ের সভাপতি শঙ্কর ও প্রধান শিক্ষিকার লিপিকা রানীর যোগসাজসে গাছ বিক্রি করে ৪৩ হাজার টাকা নিয়েছেন। বিধিবহিভূতভাবে বিদ্যালয়ের গাছ কাটার ব্যাপারটা স্বীকার করেছেন প্রধান শিক্ষিকা লিপিকা রানি। তিনি বলেন, বিদ্যালয়ের সভাপতি শঙ্কর সমদ্দার ও কমিটির কয়েকজনে গাছ কাটার আগে তাকে একবার অবগত করেছিল। তবে রেজুলেশন করে অন্যান্য নিয়মকানুনের মধ্যেবিস্তারিত পড়ুন
ছারছীনা শরীফের বার্ষিক ইফতার মাহফিলে দেশ ও জাতির জন্য দোয়া
স্বরূপকাঠী প্রতিনিধি : দেশ ও জাতির কল্যাণ কামনা করে বুধবার ছারছীনা দরবার শরীফের বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দরবারে স্থায়ী মঞ্চে ওই মাহফিলে বিভিন্ন এলাকা থেকে আগত দরবারের মুরিদান, এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন। ইফতারের পূর্বে দেশ জাতি ও ইসলামী উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন ছারছীনা শরীফের পীর আমিরে হিযবুল্লাহ শাহ মোঃ মোহেবুল্লাহ (মা.জি.আ)। মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত বক্তৃতা করেন পীর সাহেবের বড় ছেলে শাহ আবু নসর নেছার উদ্দিন আহমদ হোসাইন, পীর সাহেবের বড় জামাতা বরিশাল এবাদুল্লাহ মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ, স্বরূপকাঠি পৌর মেয়রবিস্তারিত পড়ুন
