প্রধান সূচি

ভান্ডারিয়া পৌর সভার বাজেট বিষয়ক সভা অনুষ্ঠিত

ভান্ডারিয়া প্রতিনিধি :

জেলার ভান্ডারিয়ায় বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ভান্ডারিয়া পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ২০১৭-’১৮ অর্থবছরের প্রস্তাবিত খসড়া বাজেট বিষয়ক এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন পৌরসভার সচিব মোঃ আনোয়ার হোসেন।

উন্মুক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর সহায়ক কমিটির সদস্য ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য মোঃ জালাল উদ্দিন সিকদার, মোঃ ফাইজুর রষিদ খশরু জোমাদ্দার, ইউসুফ আলী আকন, মোঃ কাদের হাওলাদার, মোঃ হারুনর রষিদ মুন্সি, মোঃ দেলোয়ার হোসেন সিকদার, মোঃ মানিক হাওলাদার, এনামুল কবির টিপু তালুকদার প্রমূখ।

সভায় ২০১৭-১৮ অর্থ বছরে ভান্ডারিয়া পৌরসভায় বিভিন্ন খাতে ১৭ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার ১৩০ টাকা সম্ভাব্য বাজেট ধরা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial