প্রধান সূচি

মঠবাড়িয়ার মিরুখালী স্কুল এন্ড কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত

মঠবাড়িয়া প্রতিনিধি :

শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে অন লাইনে আবেদন করার অপরাধে মঠবাড়িয়া উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিকের সবরকম ভর্তি কার্যক্রম স্থগিত করেছে। এছাড়া পাঠদানের অনুমতি কেন বাতিল করা হবে না তার স্বপক্ষে ব্যাখা আগামী সাত কর্ম দিবসের মধ্যে দিতে বলা হয়েছে। গত সোমবার বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ডঃ মোঃ লিয়াকত হোসেন এর স্বাক্ষরিত এক স্মারকে (স্মারক নং-বশিবো/কলেজ/অনু/২০১৭/৬২৯৫) এ কারণ দর্শানো পত্র অধ্যক্ষ বরাবরে প্রেরণ করা হয়েছে।

মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন খান তার কলেজে শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে অনলাইনে আবেদন করার অভিযোগ অস্বীকার করেছেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial