প্রধান সূচি

Tuesday, May 23rd, 2017

 

পিরোজপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে শুরু হয়েছে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে স্থানীয় টাউন ক্লাব মাঠে আয়োজিত তিন দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী তোফায়েল হোসেন। জেলা শিক্ষা অফিসার রমেশ চন্দ্র হালদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ উদ্দিন, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম সরদার, সাবেক প্রধান শিক্ষক কাজী মজিবুর রহমান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী প্রমুখ। তিন দিন ব্যাপি অনুষ্ঠিত এ মেলায় পিরোজপুরের সরকারি বালক উচ্চবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সরকারি গ্রন্থাগারে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : পিরোজপুরে বিভিন্ন জাতীয় দিবস ২০১৭ উপলক্ষে রচনা/ হাতের সুন্দর লেখা, আবৃত্তি, বইপাঠ প্রতিযোগীতার পুরষ্কার, সনদ বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা সরকারী গ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগার মিলনালয়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সরকারী সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ সাখিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শরাফত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার জান্নাত আরা তিথি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন। আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন বিষয়েবিস্তারিত পড়ুন


নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে পিরোজপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : পিরোজপুরে অতি মাত্রায় লোডশেডিং বন্ধ, পিরোজপুরে জাতীয় গ্রীডের সাব ষ্টেশন স্থাপনসহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিদ্যুৎ গ্রাহকবৃন্দের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন কর্মসূচির পালিত হয়। মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাবেক সভাপতি এ কে আজাদ, পৌর কাউন্সিলর সাদ্উল্লাহ লিটন, জেলা উদীচী সাধারণ সম্পাদক খালিদ আবু, সাবেক পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল, হুমায়ুন কবির, শিশু শিক্ষার্থী রাজত প্রমুখ। এসময় বক্তারা বলেন, গত কয়েক সপ্তাহ যাবত পিরোজপুরে বিদ্যুৎ সরবরাহে অনিয়ম ও খামখেয়ালীপনায় চরম বিদ্যুৎবিস্তারিত পড়ুন


কাউখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কাউখালী প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা  বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্ব আমরাজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে আশোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বিকেলে সরকারী বালক উচ্চবিদ্যালয় মাঠে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা। উপজেলা শিক্ষা অফিসার (চ.দ) খোন্দকার জসিম আহামেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যানবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে মাসব্যাপী ইফতার মাহফিল ও ক্বিরাত প্রতিযোগিতার আয়োজন

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপী ইফতার মাহফিল ও ক্বিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইফতার মাহফিল ও ক্বিরাত প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলার দক্ষিন ইন্দুরকানী আব্দুল্লাহ ইবনে মাসউদ কওমী ও নূরানী মাদ্রাসা কর্তৃপক্ষ। দক্ষিন ইন্দুরকানী মিল বাড়ি জামে মসজিদে মাহে রমজানের প্রতিদিন তিন শতাধিক রোযাদারের ইফতারের ব্যবস্থা করা হবে। উপজেলার  নূরানী ও হিফজ বিভাগের ছাত্ররা ক্বিরাত প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারবে। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষনীয় পুরস্কার। ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রমজান মাসের প্রতিদিন বিকাল চার টায়। বিশিষ্ট বিচারকগন অনুষ্ঠানের বিচারক হিসাবে উপস্থিত থাকবেন। এছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ার মিরুখালী স্কুল এন্ড কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত

মঠবাড়িয়া প্রতিনিধি : শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে অন লাইনে আবেদন করার অপরাধে মঠবাড়িয়া উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিকের সবরকম ভর্তি কার্যক্রম স্থগিত করেছে। এছাড়া পাঠদানের অনুমতি কেন বাতিল করা হবে না তার স্বপক্ষে ব্যাখা আগামী সাত কর্ম দিবসের মধ্যে দিতে বলা হয়েছে। গত সোমবার বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ডঃ মোঃ লিয়াকত হোসেন এর স্বাক্ষরিত এক স্মারকে (স্মারক নং-বশিবো/কলেজ/অনু/২০১৭/৬২৯৫) এ কারণ দর্শানো পত্র অধ্যক্ষ বরাবরে প্রেরণ করা হয়েছে। মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন খান তার কলেজে শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে অনলাইনে আবেদন করারবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় বিচারকের বাসায় চুরি

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ বিল্লাল হোসেন এর ভাড়া বাসায় সোমবার রাতে দুধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। পৌর শহরের তুষখালী সড়কের ইউনুচ প্লাজার তৃতীয় তলায় বিচারকের ভাড়া বাসার মুল দরজার তালা ভেঙ্গে দুর্বৃত্তরা ভিতরে ঢুকে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এসময় বাসায় কেউ ছিলেন না। বিচারক ছুটিতে থাকায় তার বাসায় কি মালামাল চুরি হয়েছে তা জানা যায়নি। খবর পেয়ে তিনি মঠবাড়িয়ায় এসে আইনগত ব্যবস্থা নিবেন বলে সূত্র নিশ্চিত করেয়েছেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম কে জানান, বিচারকের বাসায় চুরির ঘটনায় বাড়ির কেয়ারটেকারবিস্তারিত পড়ুন


জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল কাউখালীর রনি

কাউখালী প্রতিনিধি : কাউখালীর কৃতিসন্তান মেহেদী রনি ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখা  থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে জানা গেছে, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৫টি ক্ষেত্রে দেওয়া হয়েছে পুরস্কার। এতে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পেয়েছে বাপজানের বায়োস্কোপ চলচ্চিত্রের শ্রেষ্ঠ সম্পাদক মেহেদী রনি। ড্যাফোডিল ইউনিভার্সিটির বিবিএ অধ্যায়নরত ছাত্র মেহেদী রনি। মিডিয়ার পোকাটা অনেক আগে থেকেই মাথার ভেতর ছিল আর  সেই উপলব্ধি থেকেই ঢাকা ফটোগ্রফিক ইনস্টিটিউট থেকে ক্যামেরার উপর একটি শর্ট কোর্স ও মিডিয়া স্টেশন নামে আর একটি প্রতিষ্ঠান থেকে সম্পাদনার কোর্সবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী গ্রামে সোমবার সন্ধ্যায় স্বর্ণা আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্বর্ণা আক্তার ওই গ্রামের দিন মজুর আবুল কালামের মেয়ে ও গুলিসাখালী জিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনির ছাত্রী। এলাকাবাসী সূত্রে জানাগেছে, মেয়েটির বাবা মেকারী কাজের জন্য খুলানা যায়। রাতে মায়ের সাথে স্কুলের পড়া নিয়ে অভিমান করে স্কুল ছাত্রী স্বর্ণা আক্তার গলায় ওড়না দিয়ে ঘরের ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিদ্দিকুর রহমানবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial