প্রধান সূচি

সিকদার মল্লিক মাধ্যমিক বিদ্যালয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার :

“স্কুলই হোক বিজ্ঞান শিক্ষার আনন্দময় কর্মকান্ডের কেন্দ্রবিন্দু” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের সিকদার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন  বিদ্যালয়ের ব্যস্থাপনা কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান শেখ। এ সময় তিনি বলেন, বিজ্ঞানের বিকল্প নেই।  বিজ্ঞান আমাদের চলার পথের সঙ্গী। বিজ্ঞান ছাড়া আমাদের এক মূহুর্ত চলে না। তাই আমাদের সবার বিজ্ঞান সম্পর্কে জানতে হবে, জানাতে হবে। বিজ্ঞান বিষয়টি ভয়ের কিছু নেই, শুধুমাত্র মনোবল দরকার।

বিজ্ঞান মেলায় বিভিন্ন ধরনের ২৫টির প্রজেক্ট স্থান পায়। মেলায় স্কুলের এসএমসি সদস্যবৃন্দ, পিটিএ কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক এবং শিক্ষক মন্ডলি উপস্থিত ছিলেন। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় পিরোজপুর গণ উন্নয়ন সমিতি এ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial